হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘ঘরে থাকার’ পরামর্শ

আজকের পত্রিকা ডেস্ক­

বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদে থাকার জন্য ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন দূতাবাস এই সতর্কতা জারি করেছে। দূতাবাসের ঘোষণায় উপসাগরীয় এই দেশটিতে কর্মরত সব মার্কিন সরকারি কর্মকর্তাকে ঘরের ভেতরেই থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্যান্য মার্কিন নাগরিককেও একইভাবে চলার আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই ঘোষণায় বলা হয়েছে, ‘যতটা সম্ভব নিরাপদ কোনো স্থাপনার ভেতরে থাকুন এবং জানালার কাছ থেকে দূরে থাকুন।’ পাশাপাশি খাদ্য, পানি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

দপ্তরটি আরও জানায়, বর্তমান পরিস্থিতির কারণে দূতাবাসে সব ধরনের নিয়মিত কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

বাহরাইন সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে একাধিকবার হামলার শিকার হয়েছে। পারস্য উপসাগরের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত ছোট এই দ্বীপরাষ্ট্রটি একটি সামুদ্রিক পথের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে যুক্ত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে বাহরাইনে। এই ঘাঁটি ওই অঞ্চলে নিরাপত্তা ও সামরিক তৎপরতার একটি প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত।

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে