হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে ফের মার্কিন হামলা শুরু

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ইরানে ফের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতের দিকে পারস্য উপসাগর এলাকায় একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করে ইরান। সেই হামলার জবাবে দেশটিতে পাল্টা আক্রমণ শুরু করে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে ইরানের ওপর হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।

এই সাম্প্রতিক সংঘাত ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলার ঝুঁকি তৈরি করেছে। যদিও এমন একসময়ে এটি ঘটছে যখন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তির চেষ্টা করছেন। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালির আশপাশে বেশ কয়েকটি ইরানি বিমান প্রতিরক্ষা এবং রাডার সিস্টেমে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় মান সময় মঙ্গলবার সন্ধ্যায় এক মার্কিন কর্মকর্তা জানান, আমেরিকান বাহিনী দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে এবং এতে ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও রাডারগুলোকে নিশানা করা হয়েছে।

ইরানি হামলায় বিধ্বস্ত মার্কিন সেনাবাহিনীর এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টারের উভয় ক্রু সদস্যকে একটি ড্রোন বোটের মাধ্যমে উদ্ধার করা হয়েছে এবং তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।

এক মার্কিন কর্মকর্তা এক্সিওসকে জানিয়েছেন, তদন্তে দেখা গেছে—একটি ইরানি ড্রোন হেলিকপ্টারটিতে আঘাত করে, যার ফলে এটি হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়। তবে ওই মার্কিন কর্মকর্তা আরও জানান, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত ছিল কি না তা তদন্তে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ট্রাম্প মঙ্গলবার বলেন, সোমবারের হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার জবাবে যুক্তরাষ্ট্রের ‘বাধ্য হয়েই, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।’ তিনি এবিসি নিউজকে জানান, এই হামলাগুলো হবে ‘অত্যন্ত শক্তিশালী।’ ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই হামলাগুলোকে একটি ‘আনুপাতিক প্রতিক্রিয়া’ হিসেবে বর্ণনা করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত হরমুজগান প্রদেশ এবং এর আওতাধীন কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার এর আগে, ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, ‘আমাদের ভূখণ্ডের কাছাকাছি থাকা বিদেশি বাহিনীগুলো দুর্ঘটনা বা ক্রসফায়ারের কারণে সার্বক্ষণিক ঝুঁকিতে রয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা কূটনীতির ভাষা পছন্দ করি, তবে অন্য ভাষাও আমাদের জানা আছে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ইরানের সামরিক বাহিনী ‘কোনো হামলা বা হুমকির জবাব দিতে কসুর করবে না।’ তিনি আরও বলেন, ‘নিরাপদে থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান। পারস্য উপসাগরের ইতিহাসে অনুপ্রবেশকারী বহিরাগতদের মারাত্মক পরিণতির অনেক অধ্যায় রয়েছে।’

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে

চুক্তিতে সম্মতি দিয়েছেন মোজতবা—দাবি ট্রাম্পের, ইরান বলছে ‘না’

ওমান সাগরে এবার হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে তেল ট্যাংকার বিকল করল মার্কিন বাহিনী