হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় খাদ্য বিতরণ স্থগিতের ঘোষণা ডব্লিউএফপির

উত্তর ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে খাদ্য বিতরণ স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)। তহবিল হ্রাস এবং ইয়েমেনের দরিদ্র জনগোষ্ঠীর দিকে মনোনিবেশ করার উপায় নিয়ে হুতির সঙ্গে মতবিরোধের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানান হয়।

গতকাল মঙ্গলবার ডব্লিউএফপি এই সিদ্ধান্তের ঘোষণা দিয়ে বলেছে যে, সাহায্যের আওতায় আসা মানুষের সংখ্যা ৯৫ লাখ থেকে ৬৫ লাখে নামিয়ে আনার ব্যাপারে হুতি গ্রুপের সঙ্গে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে চলা আলোচনা ব্যর্থ হয়েছে। কোনো মতৈক্যে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ। তারপর দাতাদের পরামর্শে খাদ্যসহায়তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডব্লিউএফপি এক বিবৃতিতে বলেছে, হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে খাদ্য মজুত এখন প্রায় সম্পূর্ণরূপে নিঃশেষ এবং সাপ্লাই চেইন ব্যাহত হওয়ায় ফের খাদ্যসহায়তা শুরু করতে চার মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবে যত দিন পর্যন্ত সাহায্য তহবিল এবং কর্তৃপক্ষের সহযোগিতা থাকবে, তত দিন পর্যন্ত সানায় জীবিকা, পুষ্টি এবং বিদ্যালয়ের খাবার দেওয়ার কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছে ডব্লিউএফপি।

জাতিসংঘের সংস্থাটি তাদের বিবৃতিতে আরও বলেছে, গত আগস্টে ঘোষিত তহবিলের সঙ্গে সমন্বয় করে ইয়েমেনের সরকার-নিয়ন্ত্রিত অঞ্চলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য খাদ্য বিতরণ অব্যাহত রাখা হবে। ডব্লিউএফপির সিদ্ধান্ত সম্পর্কে হুতি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

সৌদি সরকার ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে ইয়েমেন যুদ্ধ শুরু হওয়ার পর ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়ে আরব উপদ্বীপের দরিদ্রতম দেশ ইয়েমেন। ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানাসহ বিশাল এলাকা দখল করেছিল হুতি। এরপর যুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণে ৩ কোটি জনসংখ্যার দেশটিতে মৃত্যুবরণ করেছে হাজার হাজার মানুষ। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ। 

২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের উদ্যোগে দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর সেখানে দেখা যায় মানবিক বিপর্যয়। গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণে সৃষ্ট তহবিল হ্রাসের ঘটনায় ইয়েমেনে খাদ্যসামগ্রী বিতরণ কমিয়ে দেয় ডব্লিউএফপি। এতে আরও ঘনীভূত হয় সংকট।

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে