হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ আয়াতুল্লাহ মোজতবার

আজকের পত্রিকা ডেস্ক­

মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর সব দেশটির সামরিক ইউনিটকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন যে, সংঘাত যেকোনো সময় আবার শুরু হতে পারে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে খামেনি এই অবস্থান ব্যক্ত করেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ে প্রচারিত বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ‘এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে হামলা বন্ধ রাখতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে না। আমাদের আঙুল এখনো ট্রিগারের ওপর এবং শত্রুপক্ষের সামান্যতম ভুলও পূর্ণ শক্তিতে প্রতিহত করা হবে।’

এদিকে, ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা স্থগিত করার সিদ্ধান্তকে সমর্থন করেছে। তারা বলেছে, এই সিদ্ধান্ত তখনই গ্রহণযোগ্য, যদি ইরান দ্রুত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয় এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও অঞ্চলের অন্যান্য দেশের ওপর সব ধরনের হামলা বন্ধ করে। পাশাপাশি ইরান যেন আর কোনো পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র হুমকি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকেও সমর্থন জানিয়েছে ইসরায়েল।

যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, যুদ্ধবিরতির এই কাঠামোর মধ্যে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বন্ধ রাখার আহ্বানও অন্তর্ভুক্ত রয়েছে। তাঁর সরকার এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তবে তেহরান আলোচনার জন্য প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার ভিন্ন ভিন্ন সংস্করণ প্রচার করায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফারসি সংস্করণে তাদের পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে ‘সমৃদ্ধকরণ গ্রহণযোগ্যতা’ বাক্যাংশটি ছিল, কিন্তু সাংবাদিকদের কাছে ইরানি কূটনীতিকদের দেওয়া ইংরেজি সংস্করণে সেই শব্দবন্ধ অনুপস্থিত ছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের ওপর হামলা আরও বিস্তৃত করার হুমকি থেকে সরে আসছেন। তিনি বলেন, এর মধ্যে সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলার পরিকল্পনাও ছিল—যা নির্ভর করছে ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে প্রস্তুত কিনা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয় কিনা।

গতকাল মঙ্গলবারের শুরুতে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সর্বশেষ হুমকি নতুন এক চরম পর্যায়ে পৌঁছায়। তিনি সতর্ক করে বলেন, ‘যদি ইরান এমন কোনো চুক্তিতে না পৌঁছায়, যাতে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া অন্তর্ভুক্ত থাকে, তাহলে আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে—যা আর কখনো ফিরিয়ে আনা সম্ভব হবে না।’

ইরানে হামলা বন্ধ, লেবাননে চলবে: ইসরায়েল

যুদ্ধবিরতি আলোচনার টেবিলে জায়গাই হয়নি ইসরায়েলের—বিরোধীদলীয় নেতার আক্ষেপ

বেছে বেছে ইরানের বিশ্ববিদ্যালয় ও এআই অবকাঠামোতে হামলা করেছে ইসরায়েল

যুদ্ধবিরতির মাঝেও জ্বলছে লেবানন: হিজবুল্লাহর হামলা বন্ধের ঘোষণা, ইসরায়েলের নতুন আক্রমণ

মুক্তি পেলেন বাগদাদে অপহৃত মার্কিন নারী সাংবাদিক

লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা: পাকিস্তানের দাবি নাকচ নেতানিয়াহুর

যুদ্ধবিরতি কার্যকর লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্যে, জানালেন শাহবাজ শরিফ

যুদ্ধবিরতি: হরমুজ থেকে টোল আদায় করবে ইরান-ওমান

‘আঙুল এখনো ট্রিগারে’, যুদ্ধবিরতি নিশ্চিত করে বলল ইরান

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যে শর্তে যুদ্ধবিরতি হলো, পাকিস্তানে সরাসরি আলোচনা শুক্রবার