হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওমান সফর শেষে ফের পাকিস্তানে আসবেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

ওমানে সফরের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আবারও পাকিস্তানে ফিরবেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আব্বাস আরাঘচি আজ রোববার সকালেই ইসলামাবাদ ত্যাগ করেছিলেন।

ইরানি সংবাদ সংস্থা ইরনা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, আরাঘচি ‘ওমান সফর শেষ করে এবং রাশিয়ায় যাওয়ার আগে পুনরায় পাকিস্তান সফরের পরিকল্পনা করেছেন।’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাঁর প্রতিনিধিদলের একটি অংশ ‘যুদ্ধ বন্ধ করার বিষয়গুলো নিয়ে পরামর্শ এবং প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণের জন্য’ তেহরানে ফিরে গেছে। আজ রোববার রাতে তাদের পুনরায় ইসলামাবাদে আরাঘচির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে শান্তি আলোচনার অংশ হিসেবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে তেহরানের বিভিন্ন দাবি ও শর্তের কথা তুলে ধরেন। বৈঠক শেষে আরাঘচি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ অবসানে পাকিস্তান সরকারের কাছে নিজেদের দাবি ও শর্তের তালিকা জমা দিয়েছে ইরান।

তেহরান থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, প্রতিনিধিদলটি ইসলামাবাদ ত্যাগের আগে যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের ‘নীতিগত অবস্থান’ এবং ‘দাবি’সংবলিত তালিকাটি পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে পেশ করেছে। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান এখন এই প্রস্তাবগুলো মার্কিন প্রতিনিধিদের কাছে পৌঁছে দেবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের ইসলামাবাদে পৌঁছানোর কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই সফর বাতিল করেন। অবশ্য তার আগেই ইরান আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দেয়। তবে পাকিস্তানের মাধ্যমে এই পরোক্ষ কূটনীতি যুদ্ধ থামানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে

চুক্তিতে সম্মতি দিয়েছেন মোজতবা—দাবি ট্রাম্পের, ইরান বলছে ‘না’

ওমান সাগরে এবার হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে তেল ট্যাংকার বিকল করল মার্কিন বাহিনী