হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মসজিদে হারাম ও নববিতে নতুন ৪ ইমাম

সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র দুটি স্থান সৌদি আরবের মক্কার মসজিদে হারাম ও মসজিদে নববি। এ দুই মসজিদে চারজন নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের হারামাইন শরিফাইনে স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদে হারাম ও মসজিদে নববির পরিচালনা পরিষদের প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস সৌদি আরবের রাজকীয় আদেশ অনুসরণ করে তাঁদের এই নিয়োগ দেন। উল্লেখ্য, মসজিদে হারাম ও নববিকে একত্রে হারামাইন শরিফাইন বলা হয়। 

মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ বদর আল তুর্কি ও শায়খ ওয়ালিদ আশ শামসান। অন্য দিকে, মসজিদে নববিতে নিয়োগ পেয়েছেন শায়খ আবদুল্লাহ আল কুরাফি ও শায়খ মুহাম্মদ বারহাজি। 

গত রমজান মাসে দুই প্রধান মসজিদে তারাবির নামাজে এই চার অতিথি ইমাম হাজি ও মুসল্লিদের মুগ্ধ করেছিলেন। এবার নিয়মিত ইমাম হিসেবেও নিয়োগ পেলেন তাঁরা।

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে