হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১, ক্ষতিগ্রস্ত কূটনৈতিক স্থাপনা

আজকের পত্রিকা ডেস্ক­

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ বুধবারের এ হামলায় অন্তত একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে কুয়েত সরকার ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘নৃশংস ও অব্যাহত আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় আবারও বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে। হামলার ফলে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কূটনৈতিক মিশনগুলোরও ক্ষয়ক্ষতি হয়েছে।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, এই হামলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং কয়েকজন আহত হয়েছেন।

কুয়েত সরকার বলেছে, দেশটি তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ইরানের আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ ও স্বাভাবিক অধিকার তাদের আছে।

এদিকে কাতার কুয়েত ও বাহরাইনের বিরুদ্ধে ইরানের হামলার নিন্দা জানিয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়া ও বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এসব হামলা ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতিমালার পরিপন্থী। বিশেষ করে, বেসামরিক ব্যক্তি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু না করার যে আন্তর্জাতিক বাধ্যবাধকতা রয়েছে, তা লঙ্ঘন করা হয়েছে।

কাতার বেসামরিক অবকাঠামোর ওপর হামলার বিরোধিতা করে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে কুয়েত ও বাহরাইনের প্রতি সংহতি প্রকাশ করে কাতার জানিয়েছে, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশ দুটি যে পদক্ষেপ নেবে, তার প্রতি তাদের সমর্থন রয়েছে। এ ছাড়া হামলায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে কাতার সরকার।

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে

চুক্তিতে সম্মতি দিয়েছেন মোজতবা—দাবি ট্রাম্পের, ইরান বলছে ‘না’

ওমান সাগরে এবার হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে তেল ট্যাংকার বিকল করল মার্কিন বাহিনী