হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাহরাইন বন্দরে মার্কিন পতাকাবাহী তেলের জাহাজে আগুন

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

বাহরাইনের একটি বন্দরে নিক্ষিপ্ত অজ্ঞাতনামা দুটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন পতাকাবাহী ট্যাংকার ‘স্টেনা ইম্পেরেটিভ’। স্থানীয় সময় সোমবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে দুটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ভোর ৩টার দিকে জাহাজটিতে আঘাত হানে অজ্ঞাত বস্তুগুলো। এতে জাহাজে আগুন ধরে যায়। তবে এই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে জাহাজটি বাহরাইন বন্দরে অবস্থান করছে।

ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ভ্যানগার্ড’ জানিয়েছে, জাহাজের সব নাবিক নিরাপদ আছেন এবং তাঁরা জাহাজ ত্যাগ করেছেন।

গত শনিবার থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরু করেছে। পাল্টা হিসেবে ইরানও উপসাগরীয় দেশগুলো ও ইসরায়েলের ওপর ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। চলমান এই উত্তেজনার প্রেক্ষাপটে এটিই প্রথম পরিচিত মার্কিন পতাকাবাহী জাহাজ, যা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেল।

সোমবার (২ মার্চ) রাতে রয়টার্স জানিয়েছে, জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান ‘স্টেনা বাল্ক’ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

শিপিং তথ্য সরবরাহকারী সংস্থা এলএসইজির তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন হামলা শুরুর সময় সর্বশেষ নিজের অবস্থান জানিয়েছিল স্টেনা ইম্পেরেটিভ। এরপর থেকে জাহাজটির গতিবিধি নিয়ে নতুন কোনো তথ্য প্রকাশ পায়নি।

ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ দায় স্বীকার করেনি বা বিস্তারিত ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। অঞ্চলজুড়ে উত্তেজনা অব্যাহত থাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে