হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাদশাহ ফয়সাল সুস্থ আছেন, জানালেন সৌদি যুবরাজ

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দিয়েছেন যুবরাজ সালমান। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সৌদি আরবের মন্ত্রিপরিষদের বৈঠকের সময় এক বিবৃতিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের শারীরিক অবস্থা তুলে ধরেন। এ সময় তিনি বাদশাহের খোঁজখবর নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

প্রতিবেদনে বলা হয়, এর আগে গত রোববার বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তাঁর চিকিৎসকদের অনুরোধে উচ্চ রক্তচাপ ও জয়েন্টের ব্যথার পরীক্ষা করাতে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে পরে জানানো হয়, বাদশাহ ফয়সাল ফুসফুসের সংক্রমণ চিকিৎসার অংশ হিসেবে অ্যান্টিবায়োটিক থেরাপি নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এরপর ২৪ ঘণ্টার নিয়মিত চেকআপের পর তিনি জেদ্দার কিং ফয়সাল হাসপাতাল ছেড়ে যান। এর আগে, ৮৮ বছর বয়সী বাদশাহ ফয়সাল সর্বশেষ এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

এদিকে, বাবার অসুস্থতার কারণে যুবরাজ মোহাম্মদ বিন সালমান চার দিনের জাপান সফর স্থগিত করেছেন। সফর স্থগিত হলেও পরে মোহাম্মদ বিন সালমান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র