হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন হলে দায়িত্ব নিতে প্রস্তুত রেজা পাহলভি

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের শেষ শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভি। ছবি: ইপিএ

ইরানের শেষ শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভি বলেছেন, বর্তমান ইসলামি প্রজাতন্ত্রের পতন হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দেশের শাসনভার ও পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।

রেজা পাহলভি জানান, তিনি ইতিমধ্যে ইরানের ভেতরে এবং বাইরে থাকা যোগ্য ব্যক্তিদের নিয়ে একটি ‘ট্রানজিশনাল সিস্টেম’ বা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গঠনের কাজ শুরু করেছেন।

১৯৭৯ সালের বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া রাজপরিবারের এই উত্তরসূরি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রেজা পাহলভি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের পতন হওয়া মাত্রই আমার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা দেশের শাসনভার গ্রহণের জন্য প্রস্তুত থাকবে। আমরা যত দ্রুত সম্ভব দেশে শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা এবং ইরানের সমৃদ্ধির পরিবেশ তৈরি করব।

পাহলভি আরও বলেন, দেশের বিভিন্ন বিভাগ পরিচালনার জন্য ইতিমধ্যে যোগ্য ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় সম্পৃক্ত সদস্যদের নির্বাচন প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন সাঈদ কাসেমিনেজাদ। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক-ট্যাংক ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস’-এর ইরান এবং আর্থিক অর্থনীতি বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা।

উল্লেখ্য, এই থিংক-ট্যাংকটি ইরান সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত।

বিদেশে অবস্থান করেও কয়েকটি বড় বড় ইরানবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন পাহলভি। গত জানুয়ারিতে ইরান সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভের পর তাঁর জনপ্রিয়তা ও প্রভাব বেশ বেড়েছে। ওই বিক্ষোভের সময় অনেক আন্দোলনকারীকে ইরানে রাজতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে স্লোগান দিতে দেখা গিয়েছিল।

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

নেতানিয়াহু কোথায়, ভিডিওতে এক হাতে ৬ আঙুল দেখে ঘনীভূত হচ্ছে রহস্য

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা, নিহত ২০৬ শিক্ষক-শিক্ষার্থী

ফিলিস্তিনিকে ধর্ষণ, সেনাসদস্যদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করল ইসরায়েল

মধ্যপ্রাচ্যের পথে ২৫০০ মেরিন সেনা, স্থল অভিযানের ইঙ্গিত পেন্টাগনের

খারগ দ্বীপে হামলা: ট্রাম্পের কৌশলগত বিজয় নাকি দীর্ঘমেয়াদি ভূরাজনৈতিক ঝুঁকি

প্রতিবেশীদের লক্ষ্যবস্তু না করার অনুরোধ হামাসের, মার্কিন কূটনীতিক ধরিয়ে দিলে পুরস্কার দেবে ইরানপন্থী গোষ্ঠী

মোজতবা খামেনির তথ্য দিলে কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

সৌদিতে যুক্তরাষ্ট্রের ৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, বাগদাদ দূতাবাসে হামলা

‘হরমুজ প্রণালি মুক্ত করতে’ ইরানের খারগ দ্বীপে রাতভর ভয়াবহ হামলা