হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠানসহ ইরানজুড়ে প্রচণ্ড বিস্ফোরণ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে ইরানের আরও অনেক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটছে। তেহরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দের পাশাপাশি রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলেও শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এদিকে ইস্পাহান, কারাজ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আহভাজে একটি হাসপাতাল হামলার কবলে পড়েছে বলে জানা গেছে।

বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া খোররামাবাদ ও উর্মিয়া শহরের দুটি আবাসিক এলাকায় হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

চলমান এই হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে হামলার তীব্রতা বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে, যার মধ্যে অনেক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে হাসপাতাল, স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রেড ক্রিসেন্টের নিজস্ব কার্যালয়।

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে

চুক্তিতে সম্মতি দিয়েছেন মোজতবা—দাবি ট্রাম্পের, ইরান বলছে ‘না’