হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

স্টারলিংকের শতাধিক ডিভাইস জব্দ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক 

ফাইল ছবি

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশটিতে অবৈধভাবে আনা শতাধিক স্যাটেলাইট ইন্টারনেট ডিভাইস জব্দ করার দাবি করেছে। কর্তৃপক্ষের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাধ্যমে এসব স্টারলিংক টার্মিনাল দেশে পাচার করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির উদ্ধৃতিতে প্রকাশিত এক বিবৃতিতে গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, শত্রুপক্ষের কাজে ব্যবহৃত সব স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল শনাক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, স্টারলিংক ডিভাইস সংগ্রহ বা ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। বিশেষ করে, যুদ্ধকালীন এসব ডিভাইস ব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ‘সর্বোচ্চ শাস্তি’ প্রয়োগ করা হতে পারে, যদি তারা শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বা তাদের পক্ষে কাজ করে বলে প্রমাণিত হয়।

উল্লেখ্য, স্পেসএক্সের তৈরি স্টারলিংক একটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা, যা প্রচলিত অবকাঠামো ছাড়াই সংযোগ দিতে সক্ষম। এই প্রযুক্তি সংঘাতপূর্ণ বা ইন্টারনেট নিয়ন্ত্রিত অঞ্চলে বিকল্প যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে