হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বৈরুতের প্রাণকেন্দ্রে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৬ 

লেবাননের রাজধানী বৈরুতের প্রাণকেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে চালানো এই বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) স্থল অভিযান শুরুর পর গতকাল বুধবার ছিল তাদের জন্য সবচেয়ে ভয়াবহ দিন। এদিন লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে তীব্র লড়াইয়ে ৮ সেনা হারানো ইসরায়েল নিহত হয় এবং আহত হয় আরও কয়েকজন। এমনকি ইসরায়েলি তিনটি মেরকাভা ট্যাংক ধ্বংসেরও দাবি করেছে হিজবুল্লাহ।

সীমান্ত অঞ্চলের ব্যর্থতা উপেক্ষা করে আজ বৃহস্পতিবার সকালে বৈরুতে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে, তারা লেবাননের রাজধানীতে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ইসরায়েল বৈরুতের বাশুরা ডিস্ট্রিক্টে হামলা চালিয়েছে। রাজধানীর এই অংশেই লেবানিজ পার্লামেন্ট ভবন অবস্থিত।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ৬ জন নিহত হয়েছে ইসরায়েলি এই হামলায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা গেছে, হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের নিচতলায় তখনো আগুন জ্বলছিল।

লেবাননে জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জেনিন হেনিস-প্লাসচের্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে লিখেছেন, ‘বৈরুতে আরেকটি নির্ঘুম রাত। শহর কাঁপানো বিস্ফোরণের সংখ্যা গণনা করে কাটছে সময়। কোনো সতর্কতা সাইরেন নেই, পরে কী হবে তাও জানা নেই। সামনে শুধুই অনিশ্চয়তা। সর্বত্র উদ্বেগ ও ভয়।’

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে

চুক্তিতে সম্মতি দিয়েছেন মোজতবা—দাবি ট্রাম্পের, ইরান বলছে ‘না’