হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হিজাব ইস্যুতে বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৮

নৈতিক পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইরান। চলমান বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আটে দাঁড়িয়েছে, যাঁদের মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছেন। দেশটির গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবারও (২১ সেপ্টেম্বর) উত্তাল ছিল ইরানের অর্ধশতাধিক শহর। বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই হিজাব খুলে প্রতিবাদ জানিয়েছেন। পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করেছে, টিয়ারগ্যাস ছুড়েছে।

বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এ নিয়ে গত পাঁচ দিনে অন্তত আটজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বিক্ষোভকারীদের অনেকে। এ ছাড়া বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

এদিকে মাহসা আমিনির মৃত্যুতে নিজেদের কোনো দায় নেই বলে দাবি করেছে ইরানের পুলিশ। এক বিবৃতিতে তারা জানায়, আগে থেকেই অসুস্থ ছিলেন মাহসা। যদিও তাঁর পরিবারের দাবি, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের নৈতিক পুলিশের (মোরালিটি পুলিশ) হাতে গ্রেপ্তার হওয়ার পর তেহরানে ২২ বছরের তরুণী মাহসা আমিনির মৃত্যু হয়। এ ঘটনায় দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তেহরানের কর্মকর্তারা জানিয়েছিলেন, গত সপ্তাহের মঙ্গলবার গ্রেপ্তারের পর মাহসা ‘হৃদ্‌রোগে’ আক্রান্ত হয়ে কোমায় চলে যান এবং শুক্রবার মারা যান। তবে মাহসার পরিবার বলেছে, তাঁর আগে থেকে হৃদ্‌রোগ ছিল না। 

ড্রোন হামলার পর ‘রাস তানুরা’ শোধনাগার বন্ধ করল সৌদি আরামকো

ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

ইরানে হামলার আগে স্কুলছাত্রীদের কথা ভাবা হলো না কেন— প্রশ্ন তসলিমা নাসরিনের

খামেনির মৃত্যুর পর আলোচনায় খোমেনির নাতি—কে এই হাসান

হিজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার

ইসরায়েল-সৌদিকে দিয়ে কি ইরানে মুক্তি আনতে চান, প্রশ্ন বার্নি স্যান্ডার্সের

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

মার্কিন–ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১৩১ শহর, নিহত অন্তত ৫৫৫

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ট্রাম্পের দাবি উড়িয়ে ইরান বলল, আলোচনা হবে না