হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন ড্রোন হামলায় সিরিয়ায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

সিরিয়ায় ড্রোন হামলা চালিয়ে আল-কায়েদার সিনিয়র নেতা আবদুল হামিদ আল-মাতারকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেজর জন রিগসবি স্থানীয় সময় শুক্রবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে জানান, আল-কায়েদার এই শীর্ষ নেতা নিহত হওয়ায় সন্ত্রাসী সংগঠনটির বিশ্বে সাধারণ মানুষ, যুক্তরাষ্ট্রের নাগরিক ও মিত্র রাষ্ট্রের নাগরিকদের ওপর হামলার ভবিষ্যৎ পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে। এই হামলায় আর কেউ হতাহত হয়নি। 

সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মার্কিন ফাঁড়িতে হামলার দুই দিন পর এই হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

জঙ্গি সংগঠন আল-কায়েদা বর্তমানেও আমেরিকা ও তার মিত্র রাষ্ট্রগুলোর জন্য হুমকি বলে উল্লেখ করেন রিগসবি। 

চলতি বছরের সেপ্টেম্বরেও পেন্টাগনের সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযানে আল-কায়েদার আরেক শীর্ষ নেতা সালিম আবু-আহমেদ নিহত হন।

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে