হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় ১৯ প্রাণহানি, নিহত ছাড়াল ৩০০০

আজকের পত্রিকা ডেস্ক­

লেবাননে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক এলাকা। ছবি: এএফপি

লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এই ১৯ জনের প্রাণহানি ঘটে। দেশটিতে গত মার্চে ইসরায়েল আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে দেইর কানুন শহরের একটি বাড়িতে চালানো একক হামলায় তিন শিশু ও তিন নারীসহ ১০ জন নিহত হয়েছেন।

গত ২ মার্চ লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়ে। সে সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করতে ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরুর জবাবে প্রতিশোধ হিসেবে শিয়া ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট নিক্ষেপ করলে এই সংঘাত শুরু হয়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর ঘোষণার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটল। আগামী জুনের শুরুতে দুই পক্ষের মধ্যে পুনরায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সত্ত্বেও, ইসরায়েল এবং হিজবুল্লাহ উভয়েই একে অপরের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে, বিশেষ করে দক্ষিণ লেবাননে।

ইসরায়েলের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে এতে প্রায়ই নারী, শিশুসহ বেসামরিক নাগরিকেরা নিহত হচ্ছেন। অন্যদিকে, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকা এবং দক্ষিণ লেবাননের অংশবিশেষ দখল করে রাখা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় তাদের আরও এক সেনা নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেইর কানুনে নিহতদের পাশাপাশি একটি ছোট মেয়েসহ আরও তিনজন আহত হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, নাবাতিহ এবং টায়ার জেলায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৯ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।

লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় গত সোমবার জানিয়েছে, গত মার্চ মাস থেকে শুরু হওয়া ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার এই সংঘাতে ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে, হিজবুল্লাহ জানিয়েছে যে তাদের যোদ্ধারা ‘হাদাতা শহরের চত্বরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টাকারী ইসরায়েলি শত্রু বাহিনীর সঙ্গো সংঘর্ষে লিপ্ত হয়েছে’। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি দাবি করেছে যে তাদের যোদ্ধারা একটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে।

বার্তা এএফপি জানিয়েছে, হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে থাকা ইসরায়েলি বাহিনীর ওপর হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলের সীমান্তসংলগ্ন আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্মেও হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলকে এমন সব হামলা চালানোর অনুমতি দেওয়া হয়েছে, যা হিজবুল্লাহর সামরিক তৎপরতা মোকাবিলা করার উদ্দেশ্যে করা হয়েছে বলে ইসরায়েল দাবি করে। ইসরায়েলি স্থল বাহিনী এখনো লেবানন সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) বিস্তৃত একটি ভূখণ্ড দখল করে রেখেছে, যা তারা এই সংঘাতের সময় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল।

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে

চুক্তিতে সম্মতি দিয়েছেন মোজতবা—দাবি ট্রাম্পের, ইরান বলছে ‘না’