হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সরকারি কর্মকর্তাদের ইন্টারনেট সংযুক্ত ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করল ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকে ২০২৪ সালে একটি বাড়ির ভেতরে বিস্ফোরিত হয়েছিল ওয়াকিটকি। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ এক নতুন নির্দেশনা জারি করেছে, যেখানে সরকারি কর্মকর্তা ও তাঁদের দেহরক্ষীদের জন্য ইন্টারনেট সংযুক্ত যন্ত্র ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

ইরানের রাষ্ট্র সংযুক্ত ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, এখন থেকে কোনো সরকারি কর্মকর্তা বা তাঁদের নিরাপত্তা টিম পাবলিক ইন্টারনেট বা টেলিকম নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত যন্ত্রপাতি ব্যবহার করতে পারবেন না।

ধারণা করা হচ্ছে, ইসরায়েলি গোয়েন্দা নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলি হামলার পাশাপাশি দেশটির ভেতরে একাধিক তথ্য ফাঁস ও সাইবার হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে। ইরান সরকারের এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করার ইঙ্গিত দিচ্ছে।

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে