হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে পারে খামেনির: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো পরিণতি বরণ করতে পারেন বলে সতর্ক করে দিয়েছে ইসরায়েল। আজ মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের সর্বোচ্চ নেতার বিষয়ে এমন সতর্কতা উচ্চারণ করেছেন।

কাটজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান পথ অব্যাহত রাখেন, তাহলে তাঁর পরিণতি ইরাকি সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো হতে পারে।

২০০৩ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর আগ্রাসনে ক্ষমতাচ্যুত হন সাদ্দাম হোসেন। পরে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

কাটজ বলেছেন, ‌‌‘আমি ইরানের স্বৈরাচারী নেতাকে সতর্ক করে দিচ্ছি—তিনি যেন ইসরায়েলি বেসামরিক জনগণের ওপর ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধাপরাধ চালানো বন্ধ করেন।’

ইসরায়েলের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‌‌‘তিনি (খামেনি) যদি ইসরায়েলের বিরুদ্ধে এই পথ বেছে নেন, তাহলে ইরানের প্রতিবেশী দেশের সেই স্বৈরশাসকের পরিণতি স্মরণ করা উচিত তাঁর।’

কাটজ বলেন, ‘আমরা আজও তেহরানের শাসকগোষ্ঠী ও সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত রাখব।’ একই সঙ্গে তিনি তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার বিষয়ে পুনরায় সতর্ক করেন।

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে