হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা স্টারমারের

আজকের পত্রিকা ডেস্ক­

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: এএফপি

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন যে যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি জোরদার করছে। এতে নতুন করে যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক উপকরণ মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।

কানাডায় অনুষ্ঠিতব্য গ্রুপ অব সেভেন (জি৭) সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্টারমার বলেন, ‘আমরা যুদ্ধবিমানসহ আরও সামরিক সম্পদ অঞ্চলটিতে পাঠাচ্ছি, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে সামাল দেওয়া যায়।’

প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, শুক্রবার সকাল থেকেই অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি স্পষ্ট হওয়ার পরই এই মোতায়েনের প্রস্তুতি শুরু হয়। এরই মধ্যে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে অতিরিক্ত রিফুয়েলিং বিমান পাঠানো হয়েছে এবং আরও যুদ্ধবিমান পাঠানোর পরিকল্পনা রয়েছে।

বর্তমানে যুক্তরাজ্যের যুদ্ধবিমান ইরাক ও সিরিয়ায় চলমান চরমপন্থী হুমকি মোকাবিলায় মোতায়েন রয়েছে। নতুন এই মোতায়েন পূর্ব ঘোষিত মিশনের অতিরিক্ত একটি প্রতিরক্ষা প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র