হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হজের আগে ৩ মিটার গুটানো হলো কাবার গিলাফ

ঐতিহ্য বজায় রেখে হজের আগে বরাবরের মতো এবারও কিসওয়া নামে পরিচিত কাবা শরিফের গিলাফ কিছুটা গুটিয়ে উপরে তোলা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় কিসওয়া প্রায় ৩ মিটার উপরে তুলে সেই অংশটুকু ইরহাম বা সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে। 

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, আড়াই মিটার চওড়া ও চতুর্দিকে ৫৪ মিটার দৈর্ঘ্যের সাদা কাপড় দিয়ে কাবা শরিফের সেই অংশটুকু ঢাকা হয়। এই কাজে ১০টি ক্রেন ও ৩৬ জন বিশেষ কর্মীর সহায়তা নেওয়া হয়।

কারুকার্যখচিত কিসওয়াটি কালো রঙের রেশম কাপড়ে তৈরি। হজযাত্রীদের কাবা প্রদক্ষিণের সময় কিসওয়া যাতে ক্ষতিগ্রস্ত ও ময়লা না হয়, সেজন্য কিসওয়াটি বেশ কয়েকটি ধাপে উত্তোলন করা হয়। এ জন্য প্রতিবছর হজের আগে কিসওয়া কিছুটা গুটিয়ে উপরে তোলা হয়। 

প্রতি বছর আরবি জিলহজ মাসে সৌদি আরবে অনুষ্ঠিত হজকে বলা হয় বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ। যেখানে ২০১২ সালে অংশগ্রহণ করে রেকর্ডসংখ্যক ৩০ লাখ ১৬ হাজার মানুষ। করোনা মহামারির সময় সৌদি কর্তৃপক্ষ শুধুমাত্র এক হাজার হাজিকে নিয়ে প্রতীকী হজ পালন করে। তবে করোনা পরবর্তী সময়ে হজযাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হয়েছে। গত বছর, প্রায় ১০ লাখ ৮৪ হাজার মানুষ হজে অংশ নেন। আশা করা হচ্ছে, এই সংখ্যা এ বছর আরও বেশি হবে। 

হামলায় আহত খামেনির স্ত্রীও মারা গেছেন

দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইরান, শত্রুরা পস্তাবে—লারিজানির হুঁশিয়ারি

ড্রোন হামলার পর ‘রাস তানুরা’ শোধনাগার বন্ধ করল সৌদি আরামকো

ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

ইরানে হামলার আগে স্কুলছাত্রীদের কথা ভাবা হলো না কেন— প্রশ্ন তসলিমা নাসরিনের

খামেনির মৃত্যুর পর আলোচনায় খোমেনির নাতি—কে এই হাসান

হিজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার

ইসরায়েল-সৌদিকে দিয়ে কি ইরানে মুক্তি আনতে চান, প্রশ্ন বার্নি স্যান্ডার্সের

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

মার্কিন–ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১৩১ শহর, নিহত অন্তত ৫৫৫