হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসলামের আগের যুগের কবিদের খুঁজে বের করছে সৌদি আরব

মুসলিমদের ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগের যুগে বিশিষ্ট আরব কবিদের সঙ্গে যুক্ত বিভিন্ন ঐতিহাসিক স্থানের মানচিত্র তৈরি এবং এগুলোকে নথিভুক্ত করার জন্য একটি প্রকল্প চালু করেছে সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়। রোববার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রকল্পটি ‘আরবি কবিতার বছর’ শিরোনামে সৌদি রাজতন্ত্রের একটি নতুন উদ্যোগের অংশ। প্রকল্পটি বাস্তবায়নে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে পৌর ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ও।

ইতিপূর্বে বিগত বছরটি অর্থাৎ ২০২৩ সালকে ‘আরবি কবিতার বছর’ হিসেবে চিহ্নিত করেছিল সৌদি সরকার।

কবিদের সঙ্গে সংশ্লিষ্ট স্থান খুঁজে বের করার ওই প্রকল্পের অধীনে ইতিমধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদের অসংখ্য স্থানকে তালিকাভুক্ত করা হয়েছে। এসব স্থানে লায়লা আল-আখিলিয়া, কায়েস ইবনে আল-মুলাওয়াহ, ইমরুল আল-কায়েস এবং লাবিদ ইবনে রাবিয়া সহ বিখ্যাত কবিরা বসবাস করতেন।

এ ছাড়া দেশটির কাসিম অঞ্চলে কবি জুহাইর বিন আবি সালমার সঙ্গে যুক্ত আল-রাসের আল-শানানা টাওয়ারের মতো নিদর্শনগুলোকে ইতিমধ্যে নথিভুক্ত করা হয়েছে।

রিয়াদ আর কাসিম অঞ্চল ছাড়াও এই প্রচেষ্টার অংশ হিসেবে আল-বাহা, আল-আহসা, তায়েফ, হাইল, মদিনা, আসির এবং নাজরান সহ অন্যান্য প্রদেশগুলোতেও ইসলামের আগের যুগের কবিদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

কবিদের সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলো সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা এবং এসব স্থানে মানুষের চলাচলকে আরও সহজ করে তুলতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব।

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে