হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি। ছবি: এক্স

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত হয়েছেন।

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

আলী লারিজানিকে সর্বশেষ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গত শুক্রবার আল-কুদস দিবসের র‍্যালিতে অংশ নিতে দেখা গেছে। তেহরানে পদযাত্রায় অংশ নিয়েছিলেন তিনি।

পদযাত্রার সময়ই তেহরানে হামলা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লারিজানি বলেন, র‍্যালি চলাকালে বোমা হামলাটি ছিল ইরানের শত্রুদের ‘হতাশার’ লক্ষণ।

লারিজানি রাষ্ট্রীয় টিভিকে বলেন, এই হামলাগুলো ভয় ও হতাশা থেকে করা হয়েছে। যে শক্তিশালী, সে কখনোই বিক্ষোভে বোমা হামলা করবে না। এটা স্পষ্ট যে, তারা ব্যর্থ হয়েছে।

লারিজানি বলেন, ট্রাম্প বোঝেন না যে, ইরানের জনগণ একটি সাহসী জাতি, একটি শক্তিশালী জাতি, একটি দৃঢ়প্রতিজ্ঞ জাতি। তিনি যত চাপ দেবেন, জাতির সংকল্প তত শক্তিশালী হবে।

এদিকে নাবিকদের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরানের বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলতি মাসে শ্রীলঙ্কার উপকূলে মার্কিন টর্পেডোর আঘাতে নিহত হন ৮৪ জন ইরানি নাবিক।

তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রচারিত এক বার্তায় পেজেশকিয়ান বলেন, ইরানের শত্রুদের জানা উচিত যে, এই উচ্চস্তরের শহীদদের প্রত্যেকের নামের ছায়ায় হাজার হাজার নতুন সাহসী পুরুষ জেগে উঠবে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তেহরান জুড়ে ৩৪টি চত্বরে নাবিকদের কফিন রাখা হবে।

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে