হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মদিনার মসজিদে নববিতে দিনে ৩০ টন পারফিউম ছড়ানো হয়

মুসলিম উম্মাহর দ্বিতীয় পবিত্র স্থান মদিনায় অবস্থিত মসজিদে নববিতে দিনে ১১৫ টন রোগ-জীবাণুমুক্তকরণ পদার্থ এবং ৩০ টন পারফিউম ব্যবহার করে সৌদি কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে।

মসজিদে নববি বা মহানবীর মসজিদ বিশ্বজুড়ে মুসলিমদের জন্য অন্যতম পবিত্র স্থান। এই মসজিদের রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্তৃপক্ষের উপপ্রধান ফাওজি আল হুজাইলি জীবাণুমুক্তকরণের প্রতিদিনের কর্মসূচির উল্লেখ করেছেন।

সৌদি সংবাদভিত্তিক টিভি চ্যানেল আল এখবারিয়াকে তিনি বলেন, মসজিদে দৈনিক প্রায় ৩০ টন পর্যন্ত সুগন্ধি ব্যবহৃত হয়। এ ছাড়া সম্পূর্ণ মসজিদের মেঝে জীবাণুমুক্ত করার জন্য ১১০ থেকে ১১৫ টন পর্যন্ত জীবাণুনাশক ছিটাতে হয়।

তিনি আরও বলেন, জীবাণুমুক্তকরণ এবং মেঝে ধোয়ার জন্য ব্যবহৃত হয় ৬০০টির বেশি সরঞ্জাম। প্রতিটি কাজের জন্য রয়েছে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী।

মক্কায় মুসলিম উম্মাহর পবিত্রতম স্থান গ্র্যান্ড মসজিদে ওমরাহ বা অন্য পবিত্র স্থানের উদ্দেশে যাত্রার পর অনেক মুসল্লিই প্রার্থনা এবং আল রাওদা আল শরিফা দেখার জন্য মসজিদে নববিতে ছুটে যান। সেখানে রয়েছে মহানবী (সা.)-এর রওজা শরিফ।

গত মাসের শেষ দিকে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে, এক সপ্তাহে প্রায় ৫২ লাখ মুসলিম নববির মসজিদে নামাজ আদায় করেছেন। সৌদি আরব আশা করছে, ছয় মাসের বেশি আগে শুরু হওয়া চলতি মৌসুমে বিদেশ থেকে প্রায় এক কোটি মুসলিম ওমরাহ পালন করবেন।

গত এপ্রিলে সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববির পবিত্র কক্ষের চারপাশে সোনালি পিতলের বেষ্টনী তৈরি করেছে। কর্তৃপক্ষ বলেছে, মহানবী (সা.)-এর রওজা শরিফ এবং মসজিদে নববির পবিত্র কোরআনের কপি ধারণ করা কেবিন থেকে অনুপ্রাণিত হয়ে এই বেষ্টনীর নকশা তৈরি করা হয়েছে। খাঁটি পিতলের তৈরি ৮৭ মিটার দীর্ঘ বেষ্টনীটি মহানবী (সা.)-এর রওজা শরিফকে তিন দিক থেকে ঘিরে রেখেছে।

ভ্রমণপ্রত্যাশীদের আগমন ও রক্ষণাবেক্ষণের চাপে এই বেষ্টনীর ক্ষতি হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ড্রোন হামলার পর ‘রাস তানুরা’ শোধনাগার বন্ধ করল সৌদি আরামকো

ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

ইরানে হামলার আগে স্কুলছাত্রীদের কথা ভাবা হলো না কেন— প্রশ্ন তসলিমা নাসরিনের

খামেনির মৃত্যুর পর আলোচনায় খোমেনির নাতি—কে এই হাসান

হিজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার

ইসরায়েল-সৌদিকে দিয়ে কি ইরানে মুক্তি আনতে চান, প্রশ্ন বার্নি স্যান্ডার্সের

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

মার্কিন–ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১৩১ শহর, নিহত অন্তত ৫৫৫

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ট্রাম্পের দাবি উড়িয়ে ইরান বলল, আলোচনা হবে না