হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় আশার আলো জাগাতে একসঙ্গে ৩০০ জুটির বিয়ে

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

সংঘাত-জর্জরিত গাজায় আশার আলো জ্বালাতে একটি গণবিয়ে আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গত শুক্রবার অনুষ্ঠিত ওই বিয়েতে একসঙ্গে ৩০০ জুটির বিয়ে অনুষ্ঠিত হয়। আয়োজনটি ছিল মানবিক সহায়তা কর্মসূচি ‘গালান্ত নাইট ৩ ’-এর অংশ। এটি বাস্তবায়নে সহযোগিতা করেছে খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ফাউন্ডেশন।

রোববার (২৬ এপ্রিল) আমিরাতের সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানায়, গাজার দেইর আল বালাহ এলাকায়, আল আকসা মার্টার্স হাসপাতাল সংলগ্ন চত্বরে ওই গণবিয়ে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এমন ৩০০ জুটি, যারা আগে থেকেই বাগদান সম্পন্ন করেছিলেন এবং গাজা উপত্যকায় স্থায়ীভাবে বসবাস করছেন। চলতি মাসের শুরুতে প্রায় ১ হাজার ৯৯১ জন আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে এই জুটিগুলো নির্বাচন করা হয়।

যুদ্ধ ও প্রতিকূলতার মধ্যে এই আয়োজন অনেকের জীবনে নতুন আশার সঞ্চার করেছে। এই অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতি হামজা ও আসমা দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হামজা বলেন, ‘যারা দুই হৃদয়কে বিবাহের মাধ্যমে একত্র করেন, তারা ধন্য।’ আসমা জানান, এই দিনটি তাঁদের জীবনের নতুন শুরুর প্রতীক এবং তাঁরা আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞ।

সংঘাতে দুই পা হারিয়েছেন আরেক অংশগ্রহণকারী ফায়েজ আল নামের। তিনিও এই আয়োজনে অংশ নিতে পেরে আবেগাপ্লুত হন। ফায়েজ বলেন, এই সুখবর শুনে তাঁর বাগ্‌দত্তা বিস্মিত হয়ে পড়েছিলেন এবং তাঁরা দুজনই এই বিশেষ মুহূর্তের জন্য কৃতজ্ঞ।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কিছুটা শান্তির আশা তৈরি হয়েছে। তবে দীর্ঘদিনের সংঘাতে গাজার প্রায় ২০ লাখ মানুষের বড় অংশ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য সংকট, চিকিৎসা সেবার অভাব এবং মানবিক সহায়তার সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এর আগে গত ডিসেম্বর মাসে গাজার খান ইউনিস এলাকায় ৫৪ জুটির জন্য একই ধরনের একটি গণবিয়ের আয়োজন করেছিল সংযুক্ত আরব আমিরাত। দেশের জাতীয় দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে ওই আয়োজনটি করেছিল আমিরাত কর্তৃপক্ষ।

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে

চুক্তিতে সম্মতি দিয়েছেন মোজতবা—দাবি ট্রাম্পের, ইরান বলছে ‘না’