হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জুয়া খেলার বাণিজ্যিক লাইসেন্স দিল আরব আমিরাত

প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে জুয়া খেলার জন্য ক্যাসিনো খোলার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল ও ক্যাসিনো কোম্পানি উইন রিসোর্টকে গতকাল শনিবার দেশটির জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটি এ লাইসেন্স দেয়।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ভিত্তিক উইন রিসোর্টের আমিরাতের রাস আল খামিয়ার আল মারজান দ্বীপে বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে। সেখানে ক্যাসিনো খোলার জন্য আবেদন করেছিল কোম্পানিটি। সেটিই মঞ্জুর করেছে আমিরাত।

উইন রিসোর্ট এবং আল মারজান দ্বীপ ও রাস আল খামিয়ার যৌথ বিনিয়োগে নির্মাণ হচ্ছে এই রিসোর্টটি। প্রকল্পটির জন্য এ পর্যন্ত ৫১ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করেছে কোম্পানি কর্তৃপক্ষ। ২০২৭ সালে ১ হাজার ৫৪২টি কক্ষবিশিষ্ট বিলাস বহুল রিসোর্টটি উদ্বোধন করার কথা।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আমিরাতেও জুয়া খেলা নিষিদ্ধ। তাই, শুধু বিদেশি পর্যটকদের জুয়া খেলার জন্য উইন রিসোর্টকে লাইসেন্স দেওয়া হয়েছে। ইউরোপ-এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব পর্যটক আসেন, শুধু তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হবে ক্যাসিনোতে। 

২০২২ সালে পর্যটন খাতকে শক্তিশালী করতে এক মহাপরিকল্পনা নেয় আমিরাতের সরকার। এই পরিকল্পনা আওতায় পর্যটন খাতে ২০২২ থেকে ২০৩১ সাল পর্যন্ত ২ হাজার ৭২০ কোটি ডলার বিনিয়োগের এবং এই সময়সীমার মধ্যে ৪ কোটি পর্যটককে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আমিরাতে নিয়মিত লটারি এবং কমার্শিয়াল গেমিং হয়। এসব সঠিকভাবে পরিচালনার জন্য গত বছর একটি নিয়ন্ত্রক সংস্থা করেছে আমিরাত। গত মাসে আমিরাতে ক্যাসিনো খোলার জন্য আবেদন করেছে অপর মার্কিন কোম্পানি এমজেএম। সেই আবেদনও দেশটির সরকার মঞ্জুর করবে বলে আশা করা হচ্ছে।

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে