হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর বাসায় গোপন ক্যামেরা বসিয়েছে ইরান, দাবি এমপির

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে গুপ্তচর ক্যামেরা স্থাপন করেছে ইরান—এমনটাই দাবি করেছেন ইরানের সংসদ সদস্য মোজতবা জারেই। তিনি বেশ জোর দিয়েই বলছেন, তাঁর এই দাবি শুধু অনুমান নয়, বরং নির্ভরযোগ্য ও নিশ্চিত তথ্য।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এসব লিখেছেন মোজতবা জারেই। তিনি লিখেছেন, ‘আমরা কখনোই নেতানিয়াহুর এত কাছাকাছি পৌঁছাতে পারিনি। এবার তার বাড়ির ওপর নজরদারি করা যায়, এমন স্থানে আমরা একটি ক্যামেরা বসাতে সক্ষম হয়েছি।’

ইরানি গোয়েন্দা সংস্থার জন্য একে এক অভূতপূর্ব মাইলফলক বলছেন তিনি। তিনি বলেন, ‘জায়নবাদীদের ঘাঁটিতে আর কোনো গোপন স্থান নেই।’

ইরানি এই সংসদ সদস্যের দাবি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।

এই দাবিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান মানসিক ও প্রচারমূলক লড়াইয়ের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে লেবানন থেকে নেতানিয়াহুর বাসভবনে একটি ড্রোন ছোড়া হয়েছিল। ধারণা করা হয় ইরান সমর্থিত হিজবুল্লাহ ওই হামলাটি চালিয়েছিল। তবে, এখনো এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

ড্রোন হামলার পর ‘রাস তানুরা’ শোধনাগার বন্ধ করল সৌদি আরামকো

ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

ইরানে হামলার আগে স্কুলছাত্রীদের কথা ভাবা হলো না কেন— প্রশ্ন তসলিমা নাসরিনের

খামেনির মৃত্যুর পর আলোচনায় খোমেনির নাতি—কে এই হাসান

হিজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার

ইসরায়েল-সৌদিকে দিয়ে কি ইরানে মুক্তি আনতে চান, প্রশ্ন বার্নি স্যান্ডার্সের

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

মার্কিন–ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১৩১ শহর, নিহত অন্তত ৫৫৫

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ট্রাম্পের দাবি উড়িয়ে ইরান বলল, আলোচনা হবে না