হোম > বিশ্ব > ভারত

উত্তরাখন্ডে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ৪ জনের মৃত্যু, অনেকে নিখোঁজ

আজকের পত্রিকা ডেস্ক­

উত্তরাখন্ডে ঢলের পানিতে ভেসে গেছে গ্রাম। ছবি: স্ক্রিনশট

ভারতের উত্তরাখন্ড রাজ্যের উত্তরকাশী জেলার ধারালি গ্রামে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ প্রবল বর্ষণে খির গঙ্গা নদীর উজানে ভয়াবহ বন্যা দেখা দেয়। আজ মঙ্গলবার এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আকস্মিক বন্যার এক বিশাল ঢেউ এলাকাটি ভাসিয়ে নিয়ে গেছে। বর্তমানে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যদের ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় বেশ কয়েকটি ছোট গেস্টহাউস, হোটেল ও রেস্তোরাঁ রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কিছু হোটেল ও হোমস্টে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, ১০ থেকে ১২ জন শ্রমিক ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে থাকতে পারেন। এ ছাড়া বারকোট তহসিলের বানাল্লাপট্টি এলাকায় প্রায় ১৮টি ছাগল স্রোতে ভেসে গেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরকাশীর ধারালি অঞ্চলে আকস্মিক প্রবল বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে ত্রাণ ও উদ্ধার প্রচেষ্টার জন্য দ্রুত ঘটনাস্থলে দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আবহাওয়া দপ্তর ১০ আগস্ট পর্যন্ত উত্তরাখন্ডজুড়ে, বিশেষ করে, পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত