হোম > বিশ্ব > ভারত

দুই যমজ মেয়ের গলা কেটে পুলিশকে ফোন দিলেন বাবা

আজকের পত্রিকা ডেস্ক­

দুই মেয়েকে হত্যা করে পুলিশকে ফোন দেন বাবা শশী। ছবি: সংগৃহীত

উত্তরপ্রদেশের কানপুরে এক বীভৎস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। পারিবারিক কলহ ও সন্দেহের জেরে ৪৮ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ১১ বছর বয়সী দুই যমজ কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছেন। আজ রোববার স্থানীয় সময় ভোরে কানপুরের একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম শশী রঞ্জন মিশ্র। পেশায় তিনি একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ। পুলিশ জানিয়েছে, দুই মেয়েকে হত্যার পর শশী নিজেই পুলিশকে ফোনকল করে অপরাধের কথা স্বীকার করেন।

আদতে বিহারের বাসিন্দা শশী তার স্ত্রী রেশমা, দুই যমজ মেয়ে ঋদ্ধি ও সিদ্ধি এবং ৬ বছরের ছেলেকে নিয়ে কানপুরে বসবাস করতেন। পুলিশি তদন্তে উঠে এসেছে, শশী তাঁর স্ত্রীর ওপর পরকীয়ার সন্দেহ করতেন। এই নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে অশান্তি হতো। শশী প্রায়ই বলতেন, রেশমা যেন তাঁর ছেলেকে নিয়ে চলে যান। তিনি একাই দুই মেয়ের দেখাশোনা করবেন।

নিহতদের মা রেশমা জানিয়েছেন, শশী দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তিনি ঘরে একাধিক সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন এবং রেশমাকে মেয়েদের ঘরে ঢুকতে পর্যন্ত বাধা দিতেন।

ঘটনার রাতের বর্ণনা দিয়ে রেশমা বলেন, শনিবার রাতে খাবার খাওয়ার পর শশী মেয়েদের নিয়ে ঘুমাতে যান। রাত আড়াইটার দিকে তিনি এক মেয়েকে নিয়ে ওয়াশরুমে যান এবং এরপর ঘরে ফিরে আলো নিভিয়ে দেন। এর প্রায় দুই ঘণ্টা পর, ভোর সাড়ে ৪টা নাগাদ শশী পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানান যে তিনি মেয়েদের খুন করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি ফ্ল্যাটের ভেতরে রক্তাক্ত অবস্থায় মেয়ে দুটির নিথর দেহ উদ্ধার করে। শশী তখনো ওই ফ্ল্যাটের ভেতরেই ছিলেন। পুলিশ তাঁকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে।

ডেপুটি পুলিশ কমিশনার দীপেন্দ্র নাথ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, রেশমা পশ্চিমবঙ্গের বাসিন্দা। কানপুরের একটি বিউটি পারলারে কাজ করার সময় শশীর সঙ্গে তাঁর পরিচয় হয় এবং ২০১৪ সালে তাঁরা বিয়ে করেন।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত