হোম > বিশ্ব > ভারত

১৬ মাওবাদীকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী

আজকের পত্রিকা ডেস্ক­

মাওবাদী বিরোধী অভিযান। প্রতীকী ছবি

ভারতের ছত্তিশগড় রাজ্যের সুকমা জেলায় কমপক্ষে ১৬ জন মাওবাদীকে হত্যা করেছেন ভারতীয় নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে হতাহতের ঘটনা ঘটে। এতে দুই জন নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন।

এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল মাওবাদী বিরোধী অভিযানে গেলে আজ শনিবার সকালে কেরলাপাল থানা এলাকার একটি জঙ্গলে বন্দুকযুদ্ধ শুরু হয়।

ওই কর্মকর্তা বলেন, কেরলাপাল এলাকায় মাওবাদীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে শুরু হওয়া এই অভিযানে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কর্মীরা অংশ নেন। এখন পর্যন্ত সংঘর্ষের স্থান থেকে ১৬ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে।

তিনি আরও জানান, এই ঘটনায় দুই জন নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত