হোম > বিশ্ব > ভারত

পেগাসাস তদন্তে ভারতীয় সুপ্রিম কোর্টের তিন সদস্যের কমিটি গঠন

কলকাতা প্রতিনিধি

নাগরিকদের গোপনীয়তা রক্ষার অধিকার জরুরি। সরকার নিজের মর্জিমতো অন্যের ফোনে আড়ি পাততে পারে না। আজ বুধবার ফোনে আড়ি পাতা নিয়ে পেগাসাস মামলার রায় দেওয়ার সময় ভারতীয় সুপ্রিম কোর্ট এ মন্তব্য করেছেন। সেই সঙ্গে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। 

আদালত বলেন, 'প্রত্যেক নাগরিকের গোপনীয়তা রক্ষার অধিকার সুরক্ষিত রাখা জরুরি।' 

প্রধান বিচারপতি এনভি রামন জানান, সরকারের কাছে জবাব চেয়ে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, কিন্তু সরকার সন্তোষজনক জবাব না দেওয়ায় আদালত তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করছে। 

তিন সদস্যের এই কমিটির প্রধান হবেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আরবি রবীন্দ্রণ। কমিটির বাকি দুই সদস্য অলোক জোশী ও সন্দীপ ওবেরয়। দুজনই সাইবার বিশেষজ্ঞ। 

বহুল আলোচিত পেগাসাস ফোনে আড়ি পাতা কাণ্ডে বেশ বেকায়দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। বিচারপতি, রাজনীতিবিদ, তদন্ত সংস্থার প্রধান, সাংবাদিক থেকে শুরু করে তিন শতাধিক বিশিষ্টজনের ফোনে আড়ি পাতার অভিযোগ নতুন মোড় পেল আজ। 

কেন্দ্রীয় সরকার অবশ্য পেগাসাস নিয়ে সব অভিযোগ অস্বীকার করেছে। তবে অস্বীকার সম্পর্কিত হলফনামায় অস্পষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন আদালত।    

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত