হোম > বিশ্ব > ভারত

ভারতে লোকসভা নির্বাচনে ভোট দিতে নাগরিকদের প্রতি রতন টাটার অনুরোধ

কলকাতা সংবাদদাতা 

ভারতের চলতি ১৮তম লোকসভা নির্বাচনের আবহের মধ্যেই আগামীকাল ২০ মে সারা দেশে পঞ্চম দফার নির্বাচন হতে চলেছে। পঞ্চম দফায় যেসব রাজ্যে ভোট হতে চলেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে মহারাষ্ট্র। এই দফায় সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য আবেদন করলেন ভারতের অন্যতম শিল্পপতি টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা।

উৎসাহের সঙ্গে ভোটে অংশগ্রহণ করার জন্য নাগরিকদের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমের পোস্টে তিনি বলেছেন, সোমবার মুম্বাইয়ে ভোটের দিন। ওই দিন তিনি সব মুম্বাইবাসীকে দায়িত্বের সঙ্গে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।

ভোট দেওয়ার আবেদন শুধু রতন টাটাই নন, বলিউড অভিনেতা শাহরুখ খানও জানিয়েছেন।
 
পঞ্চম দফায় মুম্বাইয়ের ছয়টি আসনে এবং মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলের চারটি আসনে ভোট গ্রহণ হবে। মুম্বাইয়ের ছয়টি আসনের মধ্যে রয়েছে মুম্বাই উত্তর, মুম্বাই উত্তর-পূর্ব, মুম্বাই উত্তর-পশ্চিম, মুম্বাই উত্তর-মধ্য, মুম্বাই দক্ষিণ এবং মুম্বাই দক্ষিণ-মধ্য। মুম্বাই মেট্রোপলিটনের চারটি আসন হলো থানে, কল্যাণ, ভিওয়ান্ডি এবং পালঘর।

উল্লেখযোগ্য যেসব প্রার্থী মুম্বাই থেকে লড়াই করছেন তাঁরা হলেন—কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল, অভিনেতা ভূষণ পাতিল এবং আইনজীবী উজ্জ্বল নিকম।

টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা নিজের এক্স হ্যান্ডেলে দেশবাসীর কাছে দায়িত্বশীলতার সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, বলিউড তারকা শাহরুখ খান নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পালন করতে সোমবার দেশের স্বার্থে দায়িত্ব নিয়ে  আমাদের ভোট দিতে হবে।’

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত