হোম > বিশ্ব > ভারত

ভারতে খিলাফত প্রতিষ্ঠা করতে চাওয়া সন্ত্রাসী নেটওয়ার্ক চিহ্নিত

আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার অনুপ্রেরণায় ভারতে খিলাফত প্রতিষ্ঠা করতে চাওয়া একটি সন্ত্রাসী নেটওয়ার্ক সক্রিয় আছে বলে জানিয়েছে দেশটির পুলিশ বাহিনী। তারা দাবি করেছে, ওই সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্যদের বিভিন্ন স্থানে অস্ত্র পরিচালনা সহ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। 

বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা অনুপ্রাণিত ওই সন্ত্রাসী নেটওয়ার্কটি খুঁজে পেয়েছে দিল্লি পুলিশ। পরে এই নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। ভারতের ঝাড়খণ্ড, রাজস্থান এবং উত্তরপ্রদেশ জুড়ে এই নেটওয়ার্ক সক্রিয় ছিল। পুলিশ এই নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে। ভারতে একটি ‘খিলাফত’ প্রতিষ্ঠার জন্য একাধিক উচ্চ-মাত্রার সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছিল ওই সন্ত্রাসীরা। 

এ বিষয়ে দিল্লি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কার্যক্রমের বর্তমান অবস্থা অনুযায়ী, ওই সন্ত্রাসী মডিউলটির নেতৃত্ব দিচ্ছিলেন ইশতিয়াক নামে রাঁচির (ঝাড়খণ্ড) এক চিকিৎসক। তারা দেশের ভেতরে খিলাফত ঘোষণা করতে এবং গুরুতর সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য উচ্চ পরিকল্পনা করেছিল।’ 

পুলিশ জানিয়েছে, গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী নেটওয়ার্কটি চিহ্নিত করা ছাড়াও তাদের উদ্দেশ্য এবং অবস্থান সম্পর্কে জানা গিয়েছিল। পরে অভিযান শুরু করে পুলিশ। এই অভিযানে দিল্লি পুলিশের সঙ্গে বিভিন্ন রাজ্য বাহিনীরও সহযোগিতা ছিল। 

এনডিটিভি জানিয়েছে, পুলিশের অভিযানে রাজস্থানের ভিওয়াদি থেকে ৬ সন্দেহভাজনকে ধরা হয়। তাঁরা সেখানে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিচ্ছিল। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ থেকে আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মজুত করা বিভিন্ন অস্ত্র, গোলাবারুদ এবং জিহাদি বই-পত্র উদ্ধার করা হয়েছে। 

দিল্লি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত এখনো চলছে এবং অভিযান অব্যাহত থাকায় আরও গ্রেপ্তারের আশা করা হচ্ছে।

অতীতের তিক্ততা ভুলে ১০ বছর মেয়াদি পরমাণু চুক্তিতে ভারত-কানাডা

যুদ্ধ শুরুর দুদিন পর নেতানিয়াহুকে মোদির ফোন, কী কথা হলো

খামেনি হত্যার নিন্দা জানাল ভারতের বিরোধী দল—মোদি এখনো চুপ

খামেনিকে হত্যা: বিক্ষোভে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে মাতম

মুখ্যমন্ত্রিত্ব হারিয়েছিলেন যে মামলায়, সেটাতে খালাস পেলেন কেজরিওয়াল

মহারাষ্ট্রে এত বেশি নারী নিখোঁজ হয় কেন

বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

বদলে যাচ্ছে কেরালার নাম, বদলাতে চায় ভারতের আরও কয়েক রাজ্য

ভারতের মহারাষ্ট্রে দুই বছরে নিখোঁজ ৯৩ হাজারের বেশি নারী

একবার বিয়ে পণ্ড করে এবার বিয়ের মঞ্চেই কনেকে গুলি