হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীর মৃত্যু, সিবিআই তদন্ত দাবি অমিত শাহের

ভারতের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই বিজেপি কর্মীর মৃত্যুর বিষয়ে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) তদন্তের আহ্বান জানিয়েছেন। অর্জুন চৌরাশিয়া নামের ওই বিজেপি কর্মীকে একটি বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিটের যুব শাখার সদস্য অর্জুন চৌরাশিয়ার মরদেহ উত্তর কলকাতায় তাঁর বাড়ির কাছের একটি পরিত্যক্ত ভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। 

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শহর সফরের সময়ই এই ঘটনা ঘটল। অর্জুন চৌরাশিয়ার মৃত্যু বর্তমানে পশ্চিমবঙ্গের আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরকে অভিযুক্ত করছে। শুক্রবার অমিত শাহকে স্বাগত জানাতে পরিকল্পিত এক বাইক র‍্যালির নেতৃত্ব দেওয়ার কথা ছিল। 

বিজেপির বেঙ্গল ইউনিট এক টুইট বার্তায় বলেছে, ‘২৭ বছর বয়েসি অর্জুন চৌরাশিয়াকে উত্তর কলকাতায় নৃশংসভাবে জবাই করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। প্রতিপক্ষ রাজনৈতিক কর্মীদের এই ক্রমাগত হত্যা পশ্চিমবঙ্গে গণতন্ত্রের পতনকেই সামনে আনে। গত বছরে ৫৭ জন বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের হাতে গণতন্ত্র বিধ্বস্ত হয়েছে।’ 

পশ্চিমবঙ্গ সফররত অমিত শাহ আজ বিকেলে অর্জুন চৌরাশিয়ার বাড়িতে যাবেন। 

পশ্চিমবঙ্গ বিজেপির জ্যেষ্ঠ নেতা রাহুল সিনহা বলেছেন, ‘অমিত শাহের সফরের কারণেই তৃণমূলের শীর্ষ নেতাদের নির্দেশে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। অর্জুন চৌরাশিয়াকে বরাবরের মতোই তৃণমূল স্টাইলে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া দিয়েছিল। এই ঘটনার সঙ্গে শুধু নিম্নস্তরের তৃণমূল নেতারাই জড়িত নয়, শীর্ষ নেতারাও জড়িত।’ 

অভিযোগ অস্বীকার করে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। পুলিশ বিষয়টি তদন্ত করুক।’ 

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত