হোম > বিশ্ব > ভারত

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭ 

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাকাপল্লেতে একটি ওষুধের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। আহতদের স্থানীয় এনটিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার অন্ধ্রপ্রদেশের অচুতাপুরম স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত ‘অ্যাসেনশিয়া’ (Escientia) ওষুধের কারখানায় ওই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, কর্মীরা যখন মধ্যাহ্ন বিরতিতে খাওয়া-দাওয়া করছিলেন, সেই সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর ওই কারখানা থেকে আহত কর্মীদের নিয়ে হাসপাতালে ছুটে যাচ্ছে অ্যাম্বুলেন্স। পুরো এলাকা তখন ধূসর ধোঁয়ায় ছেয়ে গেছে। উদ্ধারকর্মীরাও এই ধোঁয়ার মাঝে উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছিলেন। 

ঘটনার পর জেলা কালেক্টর বলেছেন, ‘ঘটনাটি চুল্লি বিস্ফোরণের কারণে ঘটেনি।’ কারখানা কর্তৃপক্ষের ধারণা, বিদ্যুতের কারণেই আগুন লেগেছে। কারখানাটির দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মচারী কাজ করেন। 

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করবেন। এই ঘটনা নিয়ে তিনি জেলা কালেক্টর ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ করছেন। মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন। 

আগুন নেভাতে ৬টি দমকল ইউনিট মোতায়েন করা হয় এবং উদ্ধারকাজের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডাকা হয়েছে। 

কালেক্টর জানান, কারখানার ভেতরে আটকে পড়া অবস্থায় অন্তত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত