হোম > বিশ্ব > ভারত

ভারতে ঢুকেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

আজকের পত্রিকা ডেস্ক­

মুর্শিদাবাদ পুলিশের হাতে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম সোহেল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ফের অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা! এবার সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে মুর্শিদাবাদ পুলিশের হাতে ধরা পড়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল গত সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিতলা সীমান্ত দিয়ে ঢোকার সময় ধরা পড়েন।

হিন্দুস্তান টাইমস নাম উল্লেখ না করে বিভিন্ন সূত্রের বরাতে লিখেছে, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের ওপর হামলা, হেনস্তা, খুনোখুনির অভিযোগ বেড়েছে। এই পরিস্থিতিতে প্রাণের ভয়ে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকে। নজরুল ইসলামও তাঁদের একজন। তাঁর দাবি, ‘তারা আমাকে মেরে ফেলত। বাঁচার উপায় না পেয়ে ভারতে চলে এসেছি।’ কিন্তু পালানোর আগেই পুলিশের নজরে চলে আসেন তিনি। রাতের অন্ধকারে ঘাট এলাকা দিয়ে অনুপ্রবেশের পরে হরিরামপুর অঞ্চলে সন্দেহজনক গতিবিধি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রানিতলা থানার পুলিশ। সেই সময় গ্রেপ্তার করা হয় নজরুলকে।

আদালতে তোলা হলে গতকাল মঙ্গলবার নজরুলকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এখন তাঁকে জেরা করছে পুলিশ। লালবাগ মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রিত সিং জানিয়েছেন, আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক। অনুপ্রবেশের কারণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানান প্রশ্ন তৈরি হয়েছে। তাঁরা বলছেন, সীমান্তে বিএসএফ মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে একজন বিদেশি নজরদারি এড়িয়ে জনবসতিতে ঢুকে পড়লেন। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে, তাতে তাঁরা আতঙ্কে রয়েছেন। তাঁদের দাবি, শুধু রাজনৈতিক অনুপ্রবেশ নয়, এর আড়ালে চোরাচালানও চলছে। তাই আরও কঠোর নজরদারি দরকার বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত