হোম > বিশ্ব > ভারত

ধ্যান করতে গিয়ে ভারতে যৌন নির্যাতনের শিকার এবার ফরাসি নারী

তিরুভান্নামালাই শহরের একটি মন্দির। ছবি: দ্য ইনডিপেনডেন্ট

দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে ধ্যান করার সময় ফরাসি এক নারী পর্যটক নিজের গাইডের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভারতীয় একাধিক গণমাধ্যম সহ যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ফরাসি ওই নারীকে যৌন নির্যাতন অভিযোগের তদন্ত শেষে ভেঙ্কটেশন নামে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভেঙ্কটেশন তিরুভান্নামালাই শহরের বাসিন্দা এবং অরুণাচলেশ্বর মন্দিরের কাছে তাঁকে আটক করা হয়।

অভিযোগ অনুযায়ী—ভেঙ্কটেশন ওই নারীকে ধ্যানের অজুহাতে তিরুভান্নামালাইয়ের অরুণাচল পাহাড়ের একটি নির্জন ও নিষিদ্ধ এলাকায় নিয়ে যান। পরে সুযোগ বুঝে ওই নারীকে তিনি যৌন নিপীড়ন করেন।

তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তিরুভান্নামালাই শহর ঐতিহাসিক গুরুত্ব এবং অরুণাচলেশ্বর মন্দিরের জন্য বিখ্যাত। মন্দিরটি হিন্দু দেবতা শিবের প্রতি উৎসর্গীকৃত এবং অরুণাচল পাহাড়কে পবিত্র বলে মনে করা হয়।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী চলতি বছরের জানুয়ারিতে তিরুভান্নামালাই আসেন এবং একটি ব্যক্তিগত লজে অবস্থান করছিলেন। বিভিন্ন আশ্রম ও তীর্থস্থান ঘুরতে গিয়ে তিনি ভেঙ্কটেশনের সঙ্গে পরিচিত হন। গত সোমবার (১৭ মার্চ) অভিযুক্ত ব্যক্তি তাঁকে রাজ্যের বন বিভাগের নিয়ন্ত্রণাধীন পাহাড়ের একটি নিষিদ্ধ এলাকায় নিয়ে যান এবং ধ্যানের জন্য এটি উপযুক্ত স্থান বলে মিথ্যা তথ্য দেন। সেখানেই পরে তাঁর ওপর যৌন নিপীড়ন চালানো হয় বলে অভিযোগ করেন ওই নারী।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, নারীটি চিৎকার করে সাহায্য চাইলে গিরিভালাম পথের আশপাশের ভক্ত ও পথচারীরা এগিয়ে আসেন। গিরিভালাম পথটি অরুণাচল পাহাড়ের চারদিকে জনপ্রিয় একটি পায়ে চলার পথ।

তিরুভান্নামালাইয়ের পুলিশ সুপার এম সুধাকর বলেছেন, ‘আমরা অভিযুক্তকে শনাক্ত করতে বিশেষ দল গঠন করি। একাধিক সাক্ষী জানিয়েছেন, তারা ভুক্তভোগীকে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে পাহাড়ে উঠতে দেখেছেন।

‘আমরা পাঁচজন পর্যটন গাইডের ওপর তদন্ত সীমাবদ্ধ করি, যার মধ্যে অভিযুক্ত ভেঙ্কটেশনও ছিলেন। পরে ভুক্তভোগী তাকে শনাক্ত করেন।’

তিনি আরও বলেন, ‘ভেঙ্কটেশন পুলিশ হেফাজতে রয়েছে এবং আমরা তদন্ত করছি, এর আগেও সে একই ধরনের অপরাধ করেছে কি না।’

বর্তমানে ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এর আগে ২০১৮ সালে তিরুভান্নামালাই শহরের একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে ২১ বছর বয়সী এক রুশ নারীকে মাদক প্রয়োগ করে গণধর্ষণের ঘটনা ঘটেছিল।

এবার ফরাসি এই নারীর ওপর যৌন নিপীড়নের ঘটনা এমন এক সময়ে ঘটল, যার কয়েক সপ্তাহ আগেই দিল্লির মহিপালপুর এলাকায় এক ব্রিটিশ নারী পর্যটককে ধর্ষণে অভিযোগ উঠেছে।

এ ছাড়া এর কয়েক দিন আগেই কর্ণাটকের ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কাছে ২৭ বছর বয়সী এক ইসরায়েলি নারী ও তাঁর ভারতীয় হোমস্টে অপারেটরকেও গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত