হোম > বিশ্ব > ভারত

উত্তর প্রদেশে ১ কোটির বেশি ভুয়া ভোটার, প্রশ্নের মুখে কোণঠাসা বিজেপি

কলকাতা প্রতিনিধি  

ভারতের উত্তর প্রদেশে ১ কোটি ভুয়া ভোটার চিহ্নিত হয়েছে। ছবি: সংগৃহীত

পঞ্চায়েত নির্বাচন আসন্ন। এ সময় উত্তর প্রদেশে ভুয়া ভোটারের বিশাল তালিকা সামনে আসলো। তাও আবার শত বা হাজার নয়, ১ কোটি ভুয়া ভোটার চিহ্নিত হয়েছে। এ নিয়ে বেশ চাপের মুখে পড়েছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি।

নির্বাচন কমিশনের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যাচাই-বাছাইয়ের পর উত্তর প্রদেশে ১ কোটিরও বেশি সন্দেহজনক ভোটার চিহ্নিত হয়েছে। কমিশন আরও জানায়, একাধিক ভোটারের ক্ষেত্রে একই নাম, ঠিকানা, বয়স ও লিঙ্গ মিলে গেছে, যার ফলে ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এবারই প্রথম রাজ্যে ফেস রেকগনিশন ও এআই প্রযুক্তি ব্যবহার করে ভোটার তালিকা যাচাই চলছে। কমিশনের নির্দেশে বুথ লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে যাচাই-বাছাই করছেন। সন্দেহজনক নাম মিললে তালিকা থেকে বাদ দিচ্ছেন।

রাজ্য নির্বাচনী অফিসার রাজপ্রতাপ সিং জানান, নির্বাচন সুষ্ঠু করতে প্রযুক্তি ব্যবহারসহ আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। জেলা শাসকদেরও প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত সংবেদনশীল বুথগুলিতে বাড়তি নজরদারি চালানো হবে।

নির্বাচন কমিশনের এই উদ্যোগে বিজেপিকে এখন চাপে পড়তে হচ্ছে। কারণ বিরোধীরা অভিযোগ তুলছে, দীর্ঘদিন ধরে বিজেপি ভুয়া ভোটারদের তালিকার সুবিধা নিয়েছে।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত