হোম > বিশ্ব > ভারত

ভারতের প্রজাতন্ত্র দিবসে ‘কর্তব্যপথে’ বর্ণিল শোভাযাত্রা

ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস আজ। রাজধানী দিল্লিসহ দেশটির সব রাজ্যে উদ্‌যাপিত হচ্ছে দিবসটি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দিল্লিতে ‘কর্তব্যপথে’ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সকাল সাড়ে ১০টায় দিল্লির বিজয় চক থেকে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। লাল কেল্লা হয়ে তা শেষ হয় কর্তব্যপথে। ব্রিটিশ আমলের রাজপথ নতুন করে ঢেলে সাজানো হয়েছে। নাম বদলে রাজপথকে ‘কর্তব্যপথ’ করার পর এই প্রথমবার সেখানে প্রজাতন্ত্রের কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো। 

অনুষ্ঠানে উপস্থিত আছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ ছাড়া প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। 

এদিকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় মোদি লেখেন, ‘সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এ বছরের অনুষ্ঠানটিও বিশেষ। আমরা স্বাধীনতার অমৃত উৎসবের সময় এটি উদ্‌যাপন করছি। দেশের মহান স্বাধীনতাসংগ্রামীদের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।’ 

প্রজাতন্ত্র দিবস ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লি। ট্রাফিক-সংক্রান্ত নির্দেশিকাও জারি করে দিল্লি পুলিশ। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য ৬ হাজার সেনা মোতায়েন করা হয়।

১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতে নতুন সংবিধান কার্যকর হয় এবং এতে ভারতকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছর ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে ২৬ জানুয়ারি। 

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত