হোম > বিশ্ব > ভারত

ভারতে এশিয়ার বৃহত্তম চিনিকল প্লাবিত, ৬০ কোটি রুপির চিনি নষ্ট

আজকের পত্রিকা ডেস্ক­

এক রাতের বৃষ্টিতেই ভেসে গেছে সরস্বতী সুগারমিল। ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানা রাজ্যের যমুনানগরের সরস্বতী সুগার মিলে বন্যার পানি প্রবেশ করেছে। গতকাল সোমবার রাতের প্রবল বৃষ্টিতে সৃষ্ট প্লাবনে ভেসে গেছে চিনিকলটি। এশিয়ার বৃহত্তম এই চিনি উৎপাদন কেন্দ্রের গুদামে পানি ঢুকে ৫০ থেকে ৬০ কোটি রুপির চিনি নষ্ট হয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, মোট চিনির প্রায় ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, যমুনানগরের এই গুদামে ২ লাখ ২০ হাজার কুইন্টাল (১ কুইন্টাল = ১০০ কেজি) চিনি মজুত ছিল, যার আনুমানিক মূল্য ৯৭ কোটি রুপি। গুদামের কর্মকর্তারা জানান, বৃষ্টির পানির পাশাপাশি কাছাকাছি একটি নর্দমার উপচে পড়া পানি গুদামের ভেতরে প্রবেশ করে এই বন্যার সৃষ্টি হয়েছে।

সরস্বতী সুগার মিলের মহাব্যবস্থাপক রাজীব মিশ্র জানিয়েছেন, পৌর করপোরেশনের একটি ড্রেন গুদামের ঠিক পেছন দিয়ে গেছে। তবে, অবৈধ দখলের কারণে ড্রেনটি বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে বন্যার পানি সরাসরি চিনিকলে প্রবেশ করে।

রাজীব মিশ্র বলেন, ‘গত রাতে ভারী বৃষ্টিপাত হয়। আমাদের নিরাপত্তা কর্মীরা মধ্যরাতের দিকে পানি প্রবেশের বিষয়ে আমাদের সতর্ক করেন। অবৈধ দখলের কারণে ড্রেনের পানির স্তর বেড়ে যায়। চিনি অত্যন্ত হাইগ্রোস্কোপিক (পানি শোষণকারী) হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রায় ৫০ থেকে ৬০ কোটি রুপির চিনি হারিয়েছি। তবে, পুরো গুদাম স্ক্যান করার পর আমরা সঠিক ক্ষতির পরিমাণ অনুমান করতে পারব।’

মিশ্রের মতে, এই প্রথমবার মিলটি বন্যার কবলে পড়ল। তিনি বলেন, ‘আমরা এর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হইনি।’

কর্মকর্তারা বর্তমানে ক্রেন ব্যবহার করে মিল থেকে পানি অপসারণের কাজ করছেন।

সরস্বতী সুগার মিলের ব্যাপক আর্থিক ক্ষতি হলেও রাজীব মিশ্রের মতে, এটি স্থানীয় বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে না।

তবে, বিশেষজ্ঞরা মনে করছেন, যদি উচ্চপদস্থ কর্মকর্তাদের এই ধরনের অবহেলা চলতে থাকে, তবে এটি কেবল আর্থিকভাবে নয়, খাদ্যঘাটতির স্তরেও একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

বিহারে মন্ত্রীর আত্মীয়ের জমি বাঁচাতে পরিবর্তন হয়ে গেল এক্সপ্রেসওয়ের রুট

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ