হোম > বিশ্ব > ভারত

কলকাতার কাছে ডুবল বাংলাদেশের জাহাজ

কলকাতা প্রতিনিধি

কলকাতা বন্দর থেকে বাংলাদেশে ফেরার পথে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপির নিশ্চিন্তপুর পয়লানম্বর ঘাটের হুগলি নদীতে ডুবে গেছে বাংলাদেশের একটি জাহাজ। জাহাজটি ছাইভর্তি ছিল। আজ শনিবার এ ঘটনা ঘটে। 

জাহাজ থেকে নয়জন বাংলাদেশি ও একজন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশিদের সেফ হোমে রাখা হয়েছে। তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। জাহাজের কর্মীদের চিৎকার শুনে স্থানীয় মৎস্যজীবীরা তাঁদের উদ্ধার করেন। 

পুলিশ জানিয়েছে, ‘এমভি রাফসান হাবিব ৩’ নামে জাহাজটি ছাই বোঝাই করে বাংলাদেশে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। জাহাজের পাটাতন ফুটো হয়ে ডুবে যায়। স্থানীয় মৎস্যজীবীরা জাহাজে থাকা মানুষকে উদ্ধার করেন। 

স্থানীয় মন্দিরবাজারের এসডিপিও বিশ্বজিৎ নস্কর, কুলপির ওসি বাপি রায় ও বিডিও সৌরভ গুপ্ত ঘটনাস্থলে যান। তবে তাঁরা আসার আগেই জাহাজটি ৮০ শতাংশ ডুবে যায়। 

বিহারে মন্ত্রীর আত্মীয়ের জমি বাঁচাতে পরিবর্তন হয়ে গেল এক্সপ্রেসওয়ের রুট

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ