হোম > বিশ্ব > ভারত

বিজেপি ২২ রাজ্যে বিদ্যুৎ ফ্রি দিলে মোদির জন্য ভোট চাইব: কেজরিওয়াল

বিজেপিশাসিত ভারতের ২২ রাজ্যে বিদ্যুৎ ফ্রি করে দিলে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় দিল্লি বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির জন্য ভোট চাইবেন বলে জানিয়েছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। 

আজ রোববার (৬ অক্টোবর) দিল্লিতে ‘জনতার আদালত’ ব্যানারে অনুষ্ঠিত এক সভায় কেজরিওয়াল এ ঘোষণা দেন। 

কেজরিওয়াল বলেন, ‘আমি মোদিজিকে বলতে চাই, আগামী সেপ্টেম্বরে আপনি ৭৫ বছর বয়সে অবসর নেবেন। আপনার আর এক বছর বাকি আছে। আমি মোদিজিকে চ্যালেঞ্জ জানাই, আগামী এক বছরের মধ্যে আপনার বিজেপিশাসিত ২২ রাজ্যে স্কুলগুলো ঠিক করুন বা বিদ্যুৎ বিনা মূল্যে সরবরাহ করুন। আমি মোদিজিকে বলতে চাই, যদি ২২ রাজ্যে ফেব্রুয়ারির আগে বিদ্যুৎ বিনা মূল্যে দিতে পারেন, তাহলে ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচনে আমি মোদিজির জন্য ভোট চাইব।’ 

এএপি সুপ্রিমো দাবি করেছেন, বিজেপির ‘দুই ইঞ্জিনের সরকার’ গোটা ভারতে ব্যর্থ হয়েছে। বুথফেরত জরিপে দেখা গেছে, হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতা হারাচ্ছে। 

তিনি বলেন, ‘দেশে ডাবল ইঞ্জিন ব্যর্থ হয়েছে। ২৪০ আসন পেয়ে জুন মাসেই একটি ইঞ্জিন ব্যর্থ হয়েছিল। এখন দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় ইঞ্জিন বিকল হচ্ছে। মানুষ বুঝতে পেরেছে ডাবল ইঞ্জিন সরকার মানেই মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দুর্নীতি। সে কারণেই সারা দেশে তাঁদের সরকার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।’ 

এএপি প্রধান বলেছেন, দিল্লির বিধানসভা নির্বাচন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা। এবারও বিজেপি ‘ডাবল ইঞ্জিন সরকার গঠনের’ আহ্বান জানাবে। তবে জনগণের বলা উচিত, তাঁরা ডাবল ইঞ্জিন সরকার চায় না। কারণ, ডাবল ইঞ্জিন সরকার মানে ‘ডাবল লুট’। 

সভায় কেজরিওয়াল আরও বলেন, ‘নব্বইয়ের দশকে আমরা শুনেছিলাম, আন্ডারওয়ার্ল্ড মুম্বাই শাসন করে। সেই অবস্থা এখন দিল্লির। দিল্লি পুলিশ বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকারের অধীনে এবং তারা দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে না। তারা শুধু দিল্লি সরকারের কাজ বন্ধ করতে উদ্‌গ্রীব। আজ আমি আপনাদের সবার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি দিল্লির পূর্ণ রাজ্যের মর্যাদা আনব।’

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত