হোম > বিশ্ব > ভারত

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে আরও এক বাংলাদেশির মৃত্যু, নিহত বেড়ে ২৩

আজকের পত্রিকা ডেস্ক­

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

দক্ষিণ দিল্লির মালবিয়া নগর এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে গুরুতর আহত এক বাংলাদেশি নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর ফলে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার দক্ষিণ দিল্লি পুলিশের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, অগ্নিকাণ্ডে ওই নারী গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসা চলছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দক্ষিণ দিল্লির উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) অনন্ত মিত্তাল এক বিবৃতিতে বলেন, চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বাংলাদেশের একজন নারী নাগরিক। তাঁর মৃত্যুর পর এ ঘটনায় মোট নিহতের সংখ্যা ২৩ জনে পৌঁছেছে।

এর আগে, গত ৪ জুন দক্ষিণ দিল্লির হাউজ রানি এলাকায় অবস্থিত ফ্লোরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট নামের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ২১ জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

গত সপ্তাহে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক নাইজেরিয়ান নাগরিক মারা গেলে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়ায়।

সর্বশেষ বাংলাদেশি নারীর মৃত্যুর মধ্য দিয়ে ওই অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা আরও বেড়ে ২৩ জনে পৌঁছেছে। ঘটনার পর থেকে আহত ব্যক্তিদের চিকিৎসা এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত