হোম > বিশ্ব > ভারত

অক্সিজেন সঙ্কট: অন্ধ্র প্রদেশে ১১ করোনা রোগীর মৃত্যু

ঢাকা: ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপাতির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) অক্সিজেন সঙ্কটে ১১ জন করোনা রোগী মারা গেছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে প্রায় ৪৫ মিনিটি ধরে হাসপাতালটিতে অক্সিজেন ছিল না।

জানা গেছে, অন্ধ্রপ্রদেশের ওই হাসপাতালটিতে এক হাজার করোনা রোগী ভর্তি রয়েছে। যাদের মধ্যে ৭০০ জনই নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে চিত্তুর জেলা কালেক্টর এম হরি নারায়ণন বলেন, সিলিন্ডারগুলো পুনরায় লোড করতে পাঁচ মিনিটের ব্যবধান ছিল । এই কারণে অক্সিজেনের সরবরাহে ব্যাঘাত ঘটে।

তিনি আরও বলেন, পাঁচ মিনিট পরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই সময় মেডিক্যাল স্টাফরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তামিল নাড়ুতে অক্সিজেন ট্যাঙ্কার পৌঁছানো দেরি হওয়ায় এই সঙ্কট দেখা দিয়েছিল।

অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। এর আগে গত রোববারও অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদের একটি হাসপাতালে দুই ঘণ্টা অক্সিজেন সরবরাহ না থাকায় সাতজন করোনা রোগীর মৃত্যু হয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ৬৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন দুই লাখ ৫০ হাজার ২৫ জন।

বিহারে মন্ত্রীর আত্মীয়ের জমি বাঁচাতে পরিবর্তন হয়ে গেল এক্সপ্রেসওয়ের রুট

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ