হোম > বিশ্ব > ভারত

বায়ুদূষণের তীব্রতায় দিল্লির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা 

তীব্র বায়ুদূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আগামীকাল শনিবার থেকে সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ক্লাস নেওয়া হবে অনলাইনে। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণের কারণে দিল্লির পরিস্থিতি বেশ ভয়াবহ। এমন অবস্থায় আগামীকাল শনিবার থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন। 

বার্তা সংস্থা পিটিআইকে কেজরিওয়াল বলেন, ‘বায়ুদূষণ কমাতে যানবাহনের জন্য জোড়-বিজোড় স্কিম বাস্তবায়নের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।’ 

দিল্লির পরিবেশমন্ত্রী গোপার রয় বলেন, ৫০ শতাংশ সরকারি কর্মকর্তাদের বাড়ি থেকে অফিস করতে বলা হয়েছে। একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই নিয়ম অনুসরণ করার পরামর্শ দেন তিনি। 

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে এখন ২ হাজার ৭৫৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আগামীকাল শনিবার থেকে এগুলো বন্ধ থাকবে। তবে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের ক্লাস চলবে। তবে সেসব শিক্ষার্থীরা যেন স্কুলের বাইরে সময় না কাটায় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত