হোম > বিশ্ব > ভারত

মেয়ে হয়ে গেলেন ভারতীয় ক্রিকেটারের ছেলে

ট্রান্স নারী হয়ে গেছেন আরিয়ান বাঙ্গার। ছবি: সংগৃহীত

২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সঞ্জয়ের সন্তান জানিয়েছেন এ খবর। তিনি এখন থেকে ট্রান্স বা রূপান্তরকামী নারী। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন। শেষ ১১ মাস ধরে নিজের লিঙ্গ পরিবর্তনের কাজ করেছেন বলে জানান।

আনায়া নিজে বাবার মতোই ক্রিকেটার ছিলেন। তবে লিঙ্গ পরিবর্তনের কারণে তার আর ক্রিকেট খেলা হবে না। তার পোস্টে বলেন, ‘তরুণ বয়স থেকে, ক্রিকেট সবসময় আমার জীবনের একটা অংশ। বড় হওয়ার পর্বে, আমি আমার বাবাকে দেখেছি, তিনি কীভাবে দেশের হয়ে খেলেছন ও কোচিং করেছেন। আমিও তাঁর পথ অনুসরণের স্বপ্ন দেখতাম। আগ্রহ, নিয়মানুবর্তিতা ও তাঁর দেখানো পথ আমাকে বারবার অনুপ্রাণিত করেছে। আমি নিজেকে ক্রিকেটার হিসেবে তৈরি করতে কাজ শুরু করি। আশায় ছিলাম, একদিন আমি ভারতের হয়ে বিশ্বমঞ্চে খেলব।’

লিঙ্গ পরিবর্তনের কারণে শরীরে অনেক পরিবর্তন এসেছে তার। যার ফলে এখন আর খেলতে নামতে পারেন না তিনি। তিনি লেখেন, ‘আমি কোনোদিন ভাবিনি, ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাদ দেব। কিন্তু আমাকে সেটা করতে হয়েছে বাস্তবতার জন্য। একজন ট্রান্স নারী হওয়ার হরমোন থেরাপিতে আমার শরীরে অনেক পরিবর্তন এসেছে। আমি পেশি হারাতে থাকি ও খেলোয়াড় হওয়ার গুণাবলি হ্রাস পেতে থাকে। আমি যেই খেলাকে ভালোবাসতাম সেটা আমার থেকে সরে যেতে থাকে।’

আনায়া বর্তমানে আছেন ইংল্যান্ডে। ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের দরজা কিছু দিন আগেই বন্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে আনায়া চান বাবার মতো দেশের প্রতিনিধিত্ব করতে। তবে ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের কোনো নিয়ম নেই। যে কারণে তিনি উদ্বেগও প্রকাশ করেছেন।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত