হোম > বিশ্ব > ভারত

নিজেদের অন্তরঙ্গ ভিডিও মাত্র ২০০০ রুপিতে বিক্রি, দম্পতি গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে নিজেদের অন্তরঙ্গ ভিডিও তৈরি করে তা বিক্রির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ভিডিওগুলো ওই দম্পতি অনলাইন সরাসরি দেখাত এবং রেকর্ড করা ভিডিও হিসেবেও বিক্রি করত। অনলাইনে দেখার জন্য ফি দিতে হতো বেশি, আর রেকর্ড করা ভিডিওর জন্য কম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হায়দরাবাদে নিজেদের অন্তরঙ্গ ভিডিও সরাসরি সম্প্রচার করে অর্থ উপার্জনের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৪১ বছর বয়সী এক ব্যক্তি ও তাঁর ৩৭ বছর বয়সী স্ত্রীকে এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

হায়দরাবাদের অ্যাম্বারপেট এলাকার মাল্লিকার্জুন নগরের ওই দম্পতির বাড়ি থেকে হাই-ডেফিনেশন ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় ওই দম্পতি স্বীকার করেছেন, সহজে রুপি রোজগারের জন্য তারা এই কাজ শুরু করেন। ওই ব্যক্তি পেশায় একজন ক্যাব চালক।

পুলিশ আরও জানিয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে তারা তরুণ-তরুণীদের লক্ষ্য করে নিজেদের অন্তরঙ্গ ভিডিও লাইভ সম্প্রচার বা রেকর্ড করা ভিডিও বিক্রি করতেন। সরাসরি সম্প্রচার দেখতে হলে একজনকে ২ হাজার রুপি দিতে হতো, আর রেকর্ড করা ভিডিওর দাম ছিল ৫০০ রুপি। এই পন্থায় তারা ওই ব্যক্তির মূল পেশা থেকে আয় হওয়ার তুলনায় অনেক বেশি অর্থ উপার্জন করতেন বলে জানিয়েছে পুলিশ।

ওই দম্পতি উচ্চমানের ক্যামেরা ব্যবহার করে নিজেদের যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ করতেন। এ ছাড়া নিজেদের পরিচয় গোপন রাখতে ভিডিওর সময় তারা মুখে মাস্ক পরতেন বলেও জানিয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গত বৃহস্পতিবার পূর্ব জোন টাস্ক ফোর্স ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত