হোম > বিশ্ব > ভারত

বিশ্ব নেতারা আমার সঙ্গে ইয়োগা নিয়ে আলোচনা করেন: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত আন্তর্জাতিক ইয়োগা দিবসের অনুষ্ঠানে বলেছেন, বিশ্বজুড়ে ইয়োগা অনুশীলনকারীর সংখ্যা দ্রুত হারে বাড়ছে। বিশ্ব নেতারা তার সঙ্গে ইয়োগা নিয়ে আলোচনা করেন বলেও এ সময় মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

মোদি বলেন, ‘আমরা শ্রীনগরে সেই শক্তি অনুভব করতে পারি যা অর্জন করেছি ইয়োগার মাধ্যমে। আমি ভারতের মানুষ এবং বিশ্বের প্রতিটি কোণে ইয়োগা অনুশীলন করা সবাইকে ইয়োগা দিবসের শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক ইয়োগা দিবস ১০ বছরের একটি ঐতিহাসিক যাত্রা পূর্ণ করেছে। ২০১৪ সালে আমি জাতিসংঘে আন্তর্জাতিক ইয়োগা দিবসের প্রস্তাব দিয়েছিলাম। ভারতের সেই প্রস্তাবে সমর্থন দিয়েছিল রেকর্ড সংখ্যক ১৭৭টি দেশ।’

তিনি আরও বলেন, ‘আমি যখন বিদেশে থাকি, তখন বিশ্ব নেতারা আমার সঙ্গে ইয়োগা নিয়ে আলোচনা করেন। আমরা ১০ম আন্তর্জাতিক ইয়োগা দিবস পালন করছি। আমি প্রত্যেককে তাদের দৈনন্দিন জীবনের ইয়োগা অনুশীলন করার অনুরোধ জানাই।’

শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ১০ম আন্তর্জাতিক ইয়োগা দিবস উদ্‌যাপনের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী মোদি। তিনি ভাষণে ১০১ বছর বয়সী ফরাসি নারী শার্লট চোপিনের কথাও উল্লেখ করেছিলেন, যিনি তার দেশে ইয়োগাকে জনপ্রিয় করতে অবদান রাখার জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন।

মোদি বলেন, ‘এ বছর ভারতে ফ্রান্সের ১০১ বছর বয়সী এক ইয়োগা শিক্ষিকাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। কখনো ভারতে না আসলেও ইয়োগা সম্পর্কে সচেতনতা তৈরিতে তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন। আজ, ইয়োগার ওপর গবেষণা করা হচ্ছে বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে। প্রকাশিত হচ্ছে গবেষণাপত্র।’

আন্দোলনের মাঠে চড়-থাপ্পড় খেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক

বিহারে মন্ত্রীর আত্মীয়ের জমি বাঁচাতে পরিবর্তন হয়ে গেল এক্সপ্রেসওয়ের রুট

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই