হোম > বিশ্ব > ভারত

পাবজি খেলতে মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লাখ রুপি হাতিয়ে উধাও কিশোর 

পাবজি গেম খেলতে মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লাখ রুপি হাতিয়ে বাড়ি থেকে নিখোঁজ ছিল ১৬ বছর বয়সী এক কিশোর। ভারতের মুম্বাইয়ের জগেশ্বরী শহরতলিতে এই ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভারতীয় পুলিশের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। 

পুলিশ জানায়, ওই কিশোর অনলাইনের মাধ্যমে টাকাগুলো হাতিয়ে নেয়। ওই কিশোর নিখোঁজ হলে গত বুধবার তার বাবা পুলিশের কাছে অভিযোগ জানায়। পরে পুলিশ ওই কিশোরকে গত বৃহস্পতিবার আন্ধেরির মহাকালীর গুহা থেকে উদ্ধার করে বাবা মায়ের কাছে ফেরত পাঠায়।

পুলিশে জানায়, তদন্তের সময় তারা দেখতে পায় যে ওই কিশোর পাবজি গেমে আসক্ত ছিল। মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লাখ রুপি হাতিয়ে সে ওই অর্থ গেমের পেছনে খরচ করত। ওই কিশোর অনলাইনেই টাকা পয়সার লেনদেন করত। 

ওই কিশোরের বাবা-মা জানায়, অনলাইনে লেনদেনের বিষয়টি জানতে পেরে তাঁরা তাঁদের সন্তানকে বকাঝকা করে। পরে ওই কিশোর বাড়ি থেকে চলে যাওয়ার আগে একটি চিঠি লেখে রেখে যায়। 

পুলিশ জানায়, প্রযুক্তির সাহায্য নিয়ে ওই কিশোরকে উদ্ধার করা হয়েছে। পরে কাউন্সেলিং করিয়ে তাকে বাড়িতে ফেরত পাঠানো হয়।

বিহারে মন্ত্রীর আত্মীয়ের জমি বাঁচাতে পরিবর্তন হয়ে গেল এক্সপ্রেসওয়ের রুট

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ