হোম > বিশ্ব > ভারত

উত্তরাখণ্ডে ভুয়া সাধু-সন্ন্যাসীর বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে পুলিশ, গ্রেপ্তার ১৪

কলকাতা প্রতিনিধি  

উত্তরাখণ্ডে ‘ভুয়া’ সাধু গ্রেপ্তার। ফাইল ছবি

ভারতের উত্তরাখণ্ডে এক বিশেষ অভিযানে ১৪ ভুয়া সাধু-সন্ন্যাসী গ্রেপ্তার হয়েছে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাজ্যের অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার মহাপরিদর্শক নিলেশ আনন্দ ভরনে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ‘অপারেশন কালনেমি’ নামের বিশেষ এই অভিযানে এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এক হাজারের বেশি মানুষের বিরুদ্ধে।

ভুয়া সন্ন্যাসী বা সাধুদের দ্বারা সংঘটিত প্রতারণাসহ নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হচ্ছে।

নিলেশ আনন্দ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। কেউ ভুয়া কাগজপত্রের মাধ্যমে চিকিৎসক সেজে ভুলভাল চিকিৎসা দিচ্ছেন। কেউ আবার আধ্যাত্মিক পদ্ধতিতে রোগ সারানোর কথা বলে নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ছেন।

অভিযানের আওতায় হরিদ্বারে প্রায় ২ হাজার ৭০০ জনের বিরুদ্ধে তদন্ত করা হয়, বিপরীতে গ্রেপ্তার হন তিনজন। দেরাদুনে ৯২২ জনকে জিজ্ঞাসাবাদ করে পাঁচজনকে ধরা হয়। পাশাপাশি টেহরি, পাউরি, আলমোড়া, নৈনিতালসহ একাধিক জেলায় একই ধরনের অভিযান চলছে। সব ভুয়া ‘বাবা’কে গ্রেপ্তার না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেন জানান তিনি।

পুলিশ বলছে, দেবভূমির ‘পবিত্র ভাবমূর্তি’ রক্ষা করার স্বার্থেই এ অভিযান চালানো হচ্ছে। কারণ, উত্তরাখণ্ড হিন্দুধর্মাবলম্বীদের কাছে বিশেষ আধ্যাত্মিক গুরুত্বের জায়গা। চারধাম যাত্রা, হরিদ্বারের গঙ্গাতট কিংবা কেদারনাথ-বদ্রিনাথ—সবই এই রাজ্যের অংশ। সেখানে যদি ভুয়া সাধু-সন্ন্যাসীর আস্তানা গড়ে ওঠে, তবে সেই ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

রামায়ণে রাক্ষসরাজ রাবণের মামা মারিচের ছেলের নামে এই অভিযানের নামকরণ হয়েছে ‘কালনেমি’। পৌরাণিক কাহিনি অনুযায়ী, সঞ্জীবনী বুটি আনার সময় সাধুর বেশে ছদ্মবেশী হয়ে হনুমানকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত