হোম > বিশ্ব > ভারত

গুগল ম্যাপের দেখানো পথে গাড়ি নিয়ে নদীতে ২ যুবক

খুব ভোরে হাসপাতালে যাচ্ছিলেন ভারতের কেরালার কাসারাগোদ এলাকার দুই যুবক। রাস্তা না চেনায় গুগল ম্যাপের দেখানো পথেই যাচ্ছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত গুগল ম্যাপের দেখানো সেই পথ তাঁদের গাড়িসহ নদীতে নিয়ে ফেলল। খরস্রোতা ওই নদীতে গাড়িটি ভেসে যাওয়ার সময় সৌভাগ্যক্রমে একটি গাছের সঙ্গে আটকে যায়। এতে প্রাণে বাঁচেন ওই যুবকেরাও। 

রোববার গাড়িটি নদী থেকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রাণে বাঁচা যুবকেরা জানিয়েছেন, গুগল ম্যাপ দেখে তাঁরা কর্ণাটকের একটি হাসপাতালে যাচ্ছিলেন। আব্দুর রশিদ একজন জানান, দুর্ঘটনার আগে গুগল ম্যাপ তাঁদের একটি সরু রাস্তার দিকে নির্দেশ করেছিল। 

একটি টেলিভিশন চ্যানেলকে রশিদ বলেন, ‘গাড়ির হেডলাইটের আলোয় আমরা সামনে কিছু পানি দেখেছি। তবে বুঝতে পারিনি যে, উভয় পাশে একটি নদী এবং মাঝখানে একটি সেতু রয়েছে। সেতুটির আবার কোনো রেলিং নেই।’ 

উল্লেখ্য, গুগল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, তাঁদের মানচিত্র প্রতিনিয়ত আপডেট করা হয়। প্রতিদিন এমনকি প্রতি সেকেন্ডে এটি হয়ে থাকে। এই কাজ করতে গিয়ে গুগল স্যাটেলাইট থেকে পাওয়া ছবি, রাস্তার দৃশ্যমান গাড়ি, মানচিত্র ব্যবহারকারী এবং স্থানীয় ব্যবসার মালিকদের নতুন তথ্য সংগ্রহ করে। 

এ ছাড়াও গুগল ম্যাপের একটি নিবেদিত দল আছে যারা প্রতিদিন কাজ করে যাচ্ছে ডেটার নির্ভুলতা নিশ্চিত করতে। তবে এই প্রচেষ্টাগুলো অনেক সময় মানচিত্রকে সঠিক রাখার জন্য যথেষ্ট না-ও হতে পারে। গত মাসে ভারতেরই হায়দরাবাদে এ ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল। সে যাত্রায় দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধার করা হলেও ভেসে যায় তাঁদের গাড়িটি।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত